সান্তাহারে ট্রেনের ৭ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বন্ধঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশনের নিকটবর্তী ছাতিয়ান গ্রামে লাইনচ্যুত হয়।
ঈদের ছুটিতে ফেরার পথে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩বগুড়ার শেরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি মাইক্রোবাসের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শেরপুর ও বগুড়ার ভোটে সিসি ক্যামেরা ব্যবহার করবে ইসিআগামী ৯ এপ্রিল শেরপুর-৩ আসনের নির্বাচন ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দুই আসনের ভোটে সিসি ক্যামেরা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ভোটের কালি শুকানোর আগেই তারেক রহমান প্রতিশ্রুতি পূরণ করেছেন: শাহে আলমবগুড়া সফরকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তাই করে দেখান।
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচনে থাকছে না গণভোট: ইসি সচিবআগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচনে গণভোট থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বগুড়া-৬ আসনের মনোনয়ন জমা দিতে গিয়ে বিএনপির দুই নেতার হাতাহাতিপ্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে গিয়ে জেলা বিএনপির দুই শীর্ষ নেতার মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, লাখ টাকা জরিমানাবগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে একটি সেমাই কারখানায় এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১ মার্চ) উপজেলার গোপালপুরে ‘নাহিদ অ্যান্ড নাদিম ফুড প্রোডাক্টস’ নামে প্রতিষ্ঠানটিকে অভিযান চালানো হয়।
বগুড়ায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি ব্যাংক কর্মকর্তার মৃত্যু, হত্যার অভিযোগ স্বজনেরবগুড়া শহরের ‘মায়ের আশ্রয়’ নামে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে জেলার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোট ৯ এপ্রিলবগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন ১৪ এপ্রিলের আগে: ইসি মাছউদবগুড়া-৬ আসনের উপনির্বাচন ও শেরপুর-৩ আসনের নির্বাচন আগামী ১৪ এপ্রিলের আগে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বগুড়ার এমপি আব্দুল মহিতের হোয়াটসঅ্যাপ নম্বর ক্লোন, বিকাশে টাকা দাবিবগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের হোয়াটসঅ্যাপ নম্বর ক্লোন করে বিকাশে টাকা দাবি করছে প্রতারক চক্র। এমপির পরিচিতদের কাছে খুদে বার্তা পাঠিয়ে ২০ থেকে ৩০ হাজার টাকা করে পাঠাতে বলছে ওই চক্র।
বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারেবগুড়ায় চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান সাগরকে কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ইউনিয়ন পরিষদ থেকে মন্ত্রিপরিষদে মীর শাহে আলমবগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বগুড়া-৬ ছেড়ে দিলেন তারেক রহমান, সিদ্ধান্ত জানিয়ে ইসিকে চিঠিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে জয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। উভয় আসনে জয়ের পর তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন বগুড়ার নব-নির্বাচিত ৬ এমপিবিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বগুড়া জেলার নবনির্বাচিত ছয়জন সংসদ সদস্য (এমপি)। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে কবর জিয়ারত করেন তাঁরা।
বগুড়ায় বাসের ধাক্কায় ফায়ার ফাইটার নিহতবগুড়ার শেরপুর ফায়ার স্টেশনে সেন্ট্রির দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন ফায়ারফাইটার মো. আহসান হাবীব। শনিবার দিবাগত রাত ২টা ৫ মিনিটের দিকে শেরপুর ফায়ার স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
বগুড়ায় বাড়ির সামনে ক্ষেত থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধারবগুড়ার গাবতলী উপজেলায় বাড়ির সামনে একটি ক্ষেত থেকে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।