বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদের জেরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যাবগুড়া সদরে ছোট বোনকে উত্ত্যক্তের (ইভটিজিং) প্রতিবাদ কেন্দ্র করে তৈরি পূর্ব বিরোধে ফাহিম হোসেন (১৯) নামে একজন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শহরের মাটিডালী বিমানমোড় এলাকায় আজ শনিবার সকালে তাঁকে ছুরিকাঘাত করা হয়। তিন মাস আগে তাঁর ছোট বোনের স্বামীকেও ছুরিকাঘাত করেন অভিযুক্ত যুবক তনয়।
জামায়াতের সঙ্গে সংঘর্ষে ছেলের ‘চোখ নষ্টের খবর শুনে’ মায়ের মৃত্যুবগুড়ার নন্দীগ্রামে ভোটের টাকা বিতরণের অভিযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে থালতা-মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা ওরফে মজিদ এবং তাঁর এক ভাই গুরুতর আহত হয়েছেন।
বগুড়ার হাট কীভাবে হয়ে উঠতে পারে বৈদেশিক বাজারবগুড়া কেবল একটি জেলা নয়—এটি উত্তরবঙ্গের কৃষি সম্ভাবনার প্রতীক। এখানে উৎপাদন আছে, শ্রম আছে, বাজার আছে—অভাব কেবল সমন্বিত অবকাঠামো ও নীতিগত সাহসের। যদি ইপিজেড, এগ্রো-প্রসেসিং জোন ও আঞ্চলিক কার্গো বিমানবন্দর বাস্তবায়িত হয়, তবে উত্তরাঞ্চল একটি শক্তিশালী কৃষি-রপ্তানি করিডরে পরিণত হতে পারে।
বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিক নিহতবগুড়ার দুপচাঁচিয়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে আমিনুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন।
‘আমি তো ঘরের ছেলে আবার আসব’, বগুড়া থেকে যাওয়ার সময় তারেক রহমানবগুড়া এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট চেয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এলাকার মানুষের যত কাজ, সব হবে। আমি তো ঘরের ছেলে আবার আসবো, দোয়া করবেন ইনশাআল্লাহ।’
বগুড়া থেকে সিরাজগঞ্জের পথে তারেক রহমানটানা তিনদিন রাজশাহীসহ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় নির্বাচনী প্রচারণা শেষে আজ শনিবার (৩১ জানুয়ারি) রাজধানী ঢাকায় ফিরছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পথিমধ্যে তিনি সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক এলাকায় এবং টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।
চলমান সরকারি প্রকল্পকে দলীয় প্রতিশ্রুতি হিসেবে প্রচারের অভিযোগ মাহাদী আমিনেরবগুড়ায় চলমান ও অনুমোদিত উন্নয়ন প্রকল্পগুলোকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নিজেদের ‘নতুন প্রতিশ্রুতি’ হিসেবে উপস্থাপন করে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মাহাদী আমিন।
১৬১ বছর আগে বগুড়ায় বাঘ ও চিতাবাঘ শিকার, ২৫৭টি খুলি, পুরস্কার মিলেছিল ৭০০ টাকাজেনে অবাক হবেন যে শত বছর আগে বৃহত্তর বগুড়া অঞ্চলে বন্যপ্রাণী বাস করত। কোন কোন বন্যপ্রাণী ও পাখি সেখানে ছিল? নদী, জলাভূমি ও পুকুরে কী কী মাছ পাওয়া যেত? ১৯১০ সালে প্রকাশিত জে এন গুপ্ত-এর পূর্ববঙ্গ ও আসামের ডিস্ট্রিক্ট গেজেটিয়ার (বগুড়া) থেকে অনুবাদ করেছেন ভূ-পর্যটক তারেক অণু।
বগুড়া-৬ (সদর) আসনবগুড়ায় একমাত্র নারী প্রার্থী দিলরুবা, প্রতিদ্বন্দ্বী তারেক রহমানবগুড়া-৬ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জেলায় ৩৪ জন সংসদ সদস্য (এমপি) প্রার্থীর মধ্যে একমাত্র নারী প্রার্থী দিলরুবা লড়ছেন এই আসনেই। কিছু কর্মী-সমর্থক নিয়ে সারা দিন শহরের এ-প্রান্ত থেকে ও-প্রান্ত ছুটে বেড়াচ্ছেন। বিষয়টি আলাদাভাবে দৃষ্টি কাড়ছে।
বগুড়ায় বিশ্ববিদ্যালয়, সিটি করপোরেশনের প্রতিশ্রুতি জামায়াত আমিরেরবগুড়া এক সময় শিক্ষায়-শিল্পে সারা উত্তরবঙ্গের জন্য রোল মডেল ছিল মন্তব্য করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘দেশের অনেক জায়গায় সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে, কিন্তু বগুড়ায় আজও একটা সরকারি বিশ্ববিদ্যালয় গড়ে উঠল না। আল্লাহ আমাদের সুযোগ দিলে, এটাও আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।’
বগুড়া-৭জিয়াউর রহমানের জন্মভূমিতে এবার উন্নয়ন-বঞ্চনা ঘোচানোর লড়াইবগুড়ার গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ৪২ নম্বর নির্বাচনী এলাকা বগুড়া-৭ আসন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান হওয়ায় এই আসনটি দীর্ঘদিন ধরেই ‘বিএনপির দুর্গ’ হিসেবে পরিচিত।
বগুড়া-৫১৭ বছরের অবহেলা কাটাতে চান শেরপুর-ধুনটের ভোটাররা, প্রার্থীদের প্রতিশ্রুতির বন্যাসাড়ে চার শ বছরের প্রাচীন খেরুয়া মসজিদ আর ঐতিহ্যবাহী দইয়ের শহরখ্যাত শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৫ আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই জনপদে এখন বইছে নির্বাচনী হাওয়া। তবে দীর্ঘ ১৭ বছর উন্নয়ন বঞ্চনার অভিযোগ তুলেছেন বেশির ভাগ ভোটার।
বগুড়া-২শস্যভাণ্ডার শিবগঞ্জে কৃষিপণ্যের হিমাগার ও ন্যায্যমূল্যই নির্বাচনের মূল ইস্যুবগুড়ার শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ৩৭ নম্বর এই আসনটি ঐতিহাসিক পুণ্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড় ও হযরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহিসাওয়ার (রহ.)-এর মাজার শরিফ সমৃদ্ধ এক প্রাচীন জনপদ। ধান, কলা ও সবজি উৎপাদনে দেশের অন্যতম শীর্ষ এই উপজেলায় বর্তমানে মোট ভোটার ৩ লাখ ৪২ হাজার ১৫৫ জন। এর মধ্যে পুর
বগুড়া-১নদী ভাঙন রোধ ও চরাঞ্চলের উন্নয়নে প্রার্থীদের কাছে একগুচ্ছ দাবি ভোটারদেরযমুনা ও বাঙালি নদী বিধৌত বগুড়া-১ (সারিয়াকান্দি ও সোনাতলা) আসনের সাধারণ মানুষের কাছে নির্বাচনের মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে নদী ভাঙন রোধ ও চরাঞ্চলের দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন। প্রতি বছর ভাঙনে বসতভিটা, ফসলি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান হারিয়ে নিঃস্ব হওয়া মানুষেরা এবার এমন প্রার্থীকেই বেছে নিতে চান, যিনি তাদের এ
বগুড়ায় কি তারেক রহমান ‘বিএনপির লিগ্যাসি’ ধরে রাখতে পারবেনবগুড়ার রাজনীতি এখন এক সন্ধিক্ষণে। একদিকে জিয়ার উত্তরাধিকারের প্রতি আবেগী টান, অন্যদিকে জামায়াতের সুদূরপ্রসারী ও কৌশলগত সাংগঠনিক পরিকল্পনা। শেষ পর্যন্ত মানুষ কি ‘বিএনপির লিগ্যাসি’ বেছে নেবে নাকি ‘পরিবর্তন’-এর নতুন দর্শনে ঝুঁকবে? তারেক রহমানের আগমনই হবে সেই লিটমাস টেস্ট।
বগুড়া-৬বগুড়ায় তারেক রহমানকে জয়ী করতে মাঠে বিএনপি, জয়ী হতে আশাবাদী জামায়াতওসারা দেশের মতো বগুড়া জেলাজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। তবে এবারের নির্বাচনে বিশেষ মাত্রা যোগ করেছে বগুড়া-৬ (সদর) আসন। এই আসনে প্রথমবারের মতো প্রার্থী হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের শীর্ষ নেতাকে প্রার্থী হিসেবে পেয়ে সদর উপজেলার ৪ লাখ ৪৯ হাজার ১৫২ জন ভোটারের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
খালেদা জিয়ার প্রয়াণসুস্থ হলে আবার বগুড়ায় আসবেন বলেছিলেন তিনি, সেই স্মৃতিতে মুহ্যমান বগুড়ার নেতাকর্মীরাসুস্থ হলে আবার বগুড়ায় আসবেন বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। এবার হাসপাতালে ভর্তি হওয়ার কিছুদিন আগে রাজধানীর গুলশানে নিজস্ব বাসভবনে বগুড়ার নেতাদের সঙ্গে এটাই ছিল তাঁর শেষ কথা।