ভারতকেও ‘শূন্য শুল্ক’ সুবিধা দেবে যুক্তরাষ্ট্র: পীযূষ গোয়েলগোয়েল বলেন, নয়াদিল্লি এবং হোয়াইট হাউসের মধ্যকার এই বাণিজ্য চুক্তিতে একটি বিশেষ শর্ত অন্তর্ভুক্ত থাকবে। শর্তটি হচ্ছে—যদি যুক্তরাষ্ট্র থেকে তুলা বা সুতা আমদানি করা হয়, তবেই এই শুল্ক সুবিধা পাওয়া যাবে।
আগামী রমজান গতবারের চেয়ে ভালো হবে: বাণিজ্য উপদেষ্টাআমরা যে অবস্থায় রেখে যাচ্ছি, সেই অবস্থাতেই আগামী রমজান গত রমজানের চেয়ে ভালো হবে। আগামী রমজানে সবকিছুতেই স্বস্তি থাকবে ইনশাআল্লাহ—বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
চট্টগ্রাম বন্দরে আটকা ৮ হাজার কোটি টাকার পণ্য, কার্যক্রম চালুর আহ্বান ইউরোচ্যামেরচট্টগ্রাম বন্দরের অচলাবস্থা দ্রুত নিরসন করে স্বাভাবিক কার্যক্রম চালুর আহ্বান জানিয়েছে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স (ইউরোচ্যাম বাংলাদেশ)। সংস্থাটির তথ্যমতে, বর্তমানে বন্দরে প্রায় ৮ হাজার কোটি টাকার রপ্তানি পণ্য আটকা পড়েছে।
জাপানে শুল্কমুক্ত সুবিধা পাবে ৭৩৭৯ বাংলাদেশি পণ্যবাংলাদেশ ও জাপানের মধ্যে আনুষ্ঠানিকভাবে ‘অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি’ (ইপিএ) স্বাক্ষরিত হয়েছে।
৯ ফেব্রুয়ারি ঢাকা-ওয়াশিংটন বাণিজ্য চুক্তি সই হবে: সচিবযুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে আগামী ৯ ফেব্রুয়ারি । এই চুক্তিতে শুল্কহার কমানোর পাশাপাশি বোয়িং বিমান ক্রয়ের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব।
টেক্সটাইল মিল বন্ধের কর্মসূচি স্থগিত, সমস্যা সমাধানের আশ্বাসস্পিনিং ও টেক্সটাইল খাতের চলমান সংকট দ্রুত সমাধানে আশ্বাস দিয়েছে সরকার। এরই প্রেক্ষিতে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) আগামী ১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল বন্ধ রাখার পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছে।
ফ্রি ট্রেড জোন কী, সুবিধা না কি ঝুঁকিদুবাইয়ের জেবেল আলির আদলে বাংলাদেশেও গড়ে উঠছে প্রথম ‘ফ্রি ট্রেড জোন’। বিশ্বজুড়ে এর সফলতার অসংখ্য দৃষ্টান্ত থাকলেও আমাদের দেশে এর স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। এই জোনের প্রকৃত সুবিধা এবং সম্ভাব্য চ্যালেঞ্জগুলো ঠিক কী?
চট্টগ্রামে হচ্ছে দেশের প্রথম ফ্রি ট্রেড জোন, নীতিগত অনুমোদন সরকারেরবাংলাদেশে প্রথমবারের মতো ফ্রি ট্রেড জোন (এফটিজেড) স্থাপনের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এই জোন গড়ে তোলা হবে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।
এ বছরের রমজান হবে স্বস্তিদায়ক: বাণিজ্য উপদেষ্টানিত্যপণ্যের আমদানি গত বছরের তুলনায় ৪০ শতাংশ বৃদ্ধি পাওয়ায় এবারের রমজানে বাজার পরিস্থিতি স্থিতিশীল ও স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আন্তর্জাতিক কাস্টমস দিবস সোমবারবিশ্বব্যাপী কাস্টমসের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরার লক্ষে প্রতি বছরের মতো আগামীকাল সোমবার (২৬ জানুয়ারি) পালিত হবে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৬’। ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশন (ডব্লিউসিও) এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে, ‘কাস্টমস প্রোটেক্টিং সোসাইটি থ্রো ভিজিল্যান্স অ্যান্ড কমিটমেন্ট’।
রপ্তানি খাতকে প্রতিযোগিতামূলক করবে সরকার: বাণিজ্য উপদেষ্টাবিশ্ববাজারে জায়গা করে নিতে বিভিন্ন ধরনের পণ্য তৈরির ওপর জোর দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি জানিয়েছেন, রপ্তানি খাতকে কেবল তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভরশীল না রেখে আরও বৈচিত্র্যময় ও প্রতিযোগিতামূলক করতে কাজ করছে সরকার।
জাপানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ ৭,৩৭৯ পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশবাংলাদেশ ও জাপানের মধ্যে ‘ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট’ (ইপিএ) স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলা এবং জাপানি বিনিয়োগ আকর্ষণে এই চুক্তি চূড়ান্ত করা হয়েছে।
তেলের দখল থেকে গ্রিনল্যান্ড: ট্রাম্পের আগ্রাসন ও অর্থনীতির নতুন সংকটপ্রথাগত বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলো অকার্যকর মনে হচ্ছে। বৈশ্বিক শাসনের নতুন কাঠামো গড়তে আমাদের ইচ্ছুক দেশগুলোর জোট দরকার। যেসব দেশ টেকসই উন্নয়নের ব্যাপারে সিরিয়াস তাদের এক হতে হবে। ঐকমত্য তৈরির ব্যবস্থা চালু করতে হবে।
বাণিজ্যিক সম্পর্ক গড়তে চায় ঢাকা-কাবুল, হবে যৌথ প্রদর্শনীবাণিজ্য সম্পর্ক তৈরিতে যৌথ প্রদর্শনী আয়োজনের পাশাপাশি কমার্শিয়াল অ্যাটাশে (বাণিজ্যিক প্রতিনিধি) নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান। ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী মৌলভি আহমদুল্লাহ জাহিদের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুতা আমদানিতে শুল্ক নিয়ে বিজিএমইএ-বিকেএমইএর তথ্য সঠিক নয়: বিটিএমএ সভাপতিসুতা আমদানিতে শুল্ক আরোপ নিয়ে তৈরি পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর উপস্থাপিত তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ।
বন্ড ব্যবস্থাপনা আধুনিকায়ন: এনবিআর ও বিজিএমইএ’র সিস্টেমে আন্তঃসংযোগ স্থাপনতৈরি পোশাক খাতের আমদানি-রপ্তানি বাণিজ্য সহজ করতে বন্ড ব্যবস্থাপনায় বড় ধরনের আধুনিকায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আইপিএল ইস্যুতে ভারতের সঙ্গে বাণিজ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য উপদেষ্টাআইপিএল ইস্যুতে ভারত ও বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেছেন, দুই দেশের ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে ও সরকার উদার বাণিজ্যে বিশ্বাসী।