পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ, আরও যেসব দেশ আছে এই তালিকায়আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টা ৩৫ মিনিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং হওয়ার কথা রয়েছে। ঈশ্বরদীর এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এর মাধ্যমে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে পারমাণবিক বিদ্যুতের যুগে।
এক্সপ্লেইনারআগামীর বিদ্যুৎ কেমন হতে পারে২০১৮ সালে ব্রিটিশ সরকার ঘোষণা করেছিল, তারা ২০৪০ সালের পর আর পেট্রল ও ডিজেলচালিত গাড়ি বিক্রি করবে না। সব পরিবহন হবে বিদ্যুচ্চালিত। এই উদ্দেশ্যে প্রস্তুতিও চলছে। সারা দেশে এমন একটি নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে, যার মাধ্যমে বিদ্যুচ্চালিত গাড়ি চলবে।
সংকটে আশীর্বাদ সোলার পাম্প, খরচও কমজ্বালানি সংকট ও তীব্র লোডশেডিংয়ের এই সময় চুয়াডাঙ্গা জেলার কৃষকদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে সৌরবিদ্যুৎ-চালিত সেচ পাম্প। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের স্থাপিত এই পাম্প দ্বারা ডিজেল বা বিদ্যুতের ঝামেলা ছাড়াই সহজে জমিতে সেচ দেওয়া যাচ্ছে।
কক্সবাজারে ঘুরছে সম্ভাবনার চাকা, বাতাস থেকে মিলছে বিদ্যুৎবিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব যখন বাংলাদেশের বিদ্যুৎ খাতে পড়ছে, তখন কক্সবাজারের উপকূলে নীরবে ঘুরছে এক ভিন্ন সম্ভাবনার চাকা। বাতাসকে শক্তিতে রূপান্তর করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে খুরুশকুল-চৌফলদণ্ডীর বায়ু বিদ্যুৎকেন্দ্র। ইতোমধ্যে এটি এলাকায় প্রযুক্তি ও পর্যটনের এক নতুন প্রতীক হয়ে উঠেছে।
আদানির বন্ধ ইউনিট চালু, গ্রিডে যুক্ত ৯২১ মেগাওয়াট বিদ্যুৎকারিগরি ত্রুটি মেরামতের পর ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বন্ধ থাকা ইউনিট চালু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে কেন্দ্রটির বন্ধ ইউনিটটি জাতীয় গ্রিডে পুনরায় যুক্ত হয়। বর্তমানে দুটি ইউনিট থেকেই বিদ্যুৎ মিলছে।
অবশেষে রূপপুর প্রকল্পে ইউরেনিয়াম লোডিং মঙ্গলবাররূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অবশেষে জ্বালানি লোডিং হচ্ছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ৩টা ৩৫ মিনিটে ঈশ্বরদীর এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম লোডিং হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
বৃষ্টিতে স্বস্তির দেখা পেলেও তাড়া করবে লোডশেডিংদেশের বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে বিদ্যুতের চাহিদা কমে যাওয়ায় লোডশেডিং পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। দুই সপ্তাহ পর চাহিদার সমান বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। তবে বড় বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণ সক্ষমতায় না ফেরায় ফের তীব্র লোডশেডিংয়ের আশঙ্কা রয়েই গেছে।
ভারতের স্পট মার্কেট থেকে বিদ্যুৎ কেনার চিন্তাভারতের স্পট মার্কেট থেকে বিদ্যুৎ কেনার চিন্তা করছে সরকার। কূটনৈতিক প্রচেষ্টার পাশাপাশি বিদ্যুৎ বিভাগ এমন একটি প্রস্তাব পর্যালোচনাও করছে।
দিনে ঘাটতি ২০৮৬ মেগাওয়াট, রাজধানীতেও লোডশেডিংয়ের সিদ্ধান্ত: প্রতিমন্ত্রীদেশে দিনে বিদ্যুতের চাহিদা ১৬ হাজার মেগাওয়াট, অথচ উৎপাদন হচ্ছে ১৪ হাজার ১২৬ দশমিক ৩৫ মেগাওয়াট। ২ হাজার ৮৬ মেগাওয়াট ঘাটতি থাকায় লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
তাপদাহের মধ্যে পরীক্ষা: রাষ্ট্রকে আরও দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে হবেতীব্র গরমের কারণে জনজীবন ভোগান্তির মুখে পড়েছে। এটাকে বলা যায় এক ধরণের জনস্বাস্থ্যের বিপদ। চলমান এই তীব্র তাপপ্রবাহের মধ্যে দেশজুড়ে ব্যাপক লোডশেডিং পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। তথ্যমতে, দেশে বর্তমানে প্রায় ২০০০ মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে।
রূপপুরে দুই ইউনিটে হিমশিম, আরও দুটি চায় সরকারপাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের উৎপাদন এখনো শুরু হয়নি। এরই মধ্যে আরও দুই ইউনিট স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের পরিকল্পনা করছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বাপশক)।
কুইক রেন্টালে পাচার ও লুটপাট হওয়া টাকা ফিরিয়ে আনবে সরকার: বিদ্যুৎমন্ত্রীআওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতের কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট ও বিদেশে পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার।
হাইকোর্টে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে বিচারিক কার্যক্রমবর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি বিচারিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশে মজুদ গ্যাসে ১২ বছর সরবরাহ সম্ভব: জ্বালানিমন্ত্রীদেশে যে পরিমাণ গ্যাস মজুত আছে, তা ১২ বছর সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
সংকট নিরসনে জ্বালানি খাতের কাঠামোগত সংস্কারে জোরজ্বালানি সংকট মোকাবিলায় আমদানি নির্ভরতা কমিয়ে টেকসই নগরায়ণ ও উন্নয়ন ভাবনায় পরিবর্তনের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীতে ‘জ্বালানি সংকট ও পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের নগরায়ণ এবং উন্নয়ন ভাবনা’ শীর্ষক সংলাপে বিশেষজ্ঞরা এসব কথা বলেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্সরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রম পরিচালনার জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।
ভারতে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে নিহত ১০, আহত ২৩ভারতের ছত্তিশগড়ে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে ১০ জন নিহত ও অন্তত ২৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রাজ্যের শক্তি জেলার সিংগিতারাই গ্রামে বেদান্ত লিমিটেডের কেন্দ্রে এই বিস্ফোরণ হয়।