স্ট্রিম প্রতিবেদক

দেশে যে পরিমাণ গ্যাস মজুত আছে, তা ১২ বছর সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনের কার্যক্রমে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
জ্বালানিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে উত্তোলনযোগ্য প্রাকৃতিক গ্যাসের মজুত আনুমানিক ২৯ দশমিক ৭৪ ট্রিলিয়ন ঘনফুট। মোট মজুতের মধ্যে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ২২ দশমিক ১১ টিসিএফ গ্যাস উত্তোলন করা হয়েছে, ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট রয়েছে ৭ দশমিক ৬৩ টিসিএফ। নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার না হলেও, বর্তমানে দৈনিক সরবরাহ বজায় থাকলে অবশিষ্ট গ্যাস মজুত দিয়ে প্রায় ১২ বছর দেশের চাহিদা পূরণ সম্ভব হবে।
ইকবাল হাসান মাহমুদ জানান, নতুন গ্যাস সম্পদ অনুসন্ধানে কাজ করছে সরকার। পেট্রোবাংলার ড্রিলিং ও ওয়ার্কওভার কর্মসূচির আওতায় ধাপে ধাপে মোট ৫০টি ও ১০০টি কূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ২৬টি কূপ খনন ও ওয়ার্কওভার কার্যক্রম সম্পন্ন হয়েছে। বাকি কূপগুলোর কাজ বিভিন্ন পর্যায়ে এগিয়ে চলেছে।
জ্বালানিমন্ত্রী আরও জানান, বাপেক্স ইতোমধ্যে ব্লক-৭ ও ৯-এ প্রায় তিন হাজার ৬০০ লাইন কিলোমিটার ২ডি সিসমিক ডাটা সংগ্রহ সম্পন্ন করেছে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) বাখরাবাদ, হবিগঞ্জ ও মেঘনা গ্যাসক্ষেত্রে এক হাজার ৪৫০ বর্গকিলোমিটার এলাকায় ৩ডি সিসমিক জরিপ সম্পাদনের পরিকল্পনা নিয়েছে।

.png)

চট্টগ্রামের হাটহাজারীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর নির্মাণাধীন বহুতল ভবনে হামলার পর কাজ বন্ধ রাখতে মোবাইল ফোনে হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার রাতে বায়েজিদ থানা এলাকা থেকে আসিফ (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল রোববার বিকেলে একটি মামলা করেন ভুক্তভোগী চাল ব্যবসায়ী।
২ মিনিট আগে
হামের উপসর্গে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আগামীকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) কমিশনররা। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার (২৭ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
৩ ঘণ্টা আগে