বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: প্রণয় ভার্মাবাংলাদেশের গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক অগ্রযাত্রায় ভারত পাশে থাকবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। রোববার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে পৃথক সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রণয় ভার্মা।
জরুরি তলবে দিল্লিতে নিযুক্ত হাইকমিশনার রিয়াজ ঢাকায়জরুরি তলবে ঢাকায় এসেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে ঢাকা পৌঁছান তিনি।
ডয়চে ভেলের প্রতিবেদন নির্বাচিত সরকার ছাড়া কাটবে না ভারত-বাংলাদেশ কূটনৈতিক জটভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এক সংকটপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। গত ২২ ডিসেম্বর নয়াদিল্লি ও আগরতলায় বাংলাদেশ মিশনের বাইরে বিক্ষোভ হয়। এরপর ঢাকা ওই মিশনগুলোতে ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ করে দেয়।
ঢাকা-দিল্লি সম্পর্ক•তলানি থেকেই ঘুরে দাঁড়াতে হবে, বলছেন বিশেষজ্ঞরাবাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন সংকটে। ২০২৪ সালের ৫ আগস্টের পর দেড় বছর ধরেই চলছে টানাপড়েন। বাংলাদেশের দিক থেকে সম্পর্ক উন্নয়নের চেষ্টা থাকলেও, ভারতের কাছ থেকে সেভাবে সাড়া মেলেনি বলে মত বিশেষজ্ঞদের।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বড় বিক্ষোভ, নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রবেশের চেষ্টাভারতের রাজধানী নয়াদিল্লির কূটনৈতিক এলাকায় বাংলাদেশ হাইকমিশনের বাইরে বড় ধরনের বিক্ষোভ চলছে। সেখানে নিরাপত্তা বেষ্টনীর তিনটি স্তর ভেঙে বিক্ষোভকারীরা ভেতরে ঢোকার চেষ্টা করছেন। পূর্বঘোষিত এই বিক্ষোভ আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকেই শুরু হয়।
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব, কূটনৈতিক মিশনে হামলা-ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লির বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ ও হুমকি প্রদর্শন এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে বিভিন্ন চরমপন্থী গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় উদ্বেগ জানাতে তাঁকে তলব করা হয়েছে।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সব ধরনের কনস্যুলার ও ভিসা সেবা স্থগিতদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে উগ্রবাদী সংগঠনের বিক্ষোভ ও হুমকির ঘটনায় সব ধরনের কনস্যুলার ও ভিসা সেবা কার্যক্রম স্থগিত করা হয়েছে।
হাইকমিশনারকে তলব: কূটনৈতিক ব্যাখ্যা ও সম্পর্কের নতুন সমীকরণগত কয়েক দিন বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক ছিল ঘটনাবহুল ও উত্তেজনাকর। কূটনীতির শান্ত জল হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে পাল্টাপাল্টি তলব ও কড়া বার্তা আদান-প্রদানের মধ্য দিয়ে। গত রোববার (১৪ ডিসেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
খুলনায় পুলিশের ব্যারিকেড ভেঙে ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভখুলনায় পুলিশের একটি ব্যারিকেড ভেঙে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা।
রাজশাহীতে ভারতীয় হাইকমিশন অভিমুখে যাত্রা পণ্ড পুলিশের বাধায়রাজশাহীতে ‘মার্চ টু ভারতীয় সহকারী হাইকমিশন’ কর্মসূচি পালন করেছে ভারতীয় আধিপত্যবাদবিরোধী ‘জুলাই ৩৬ মঞ্চ’। তবে মাঝপথে পুলিশের বাধায় কর্মসূচি পণ্ড হয়ে যায়। এর আগে আজ বৃহস্পতিবার (১৮ ডিসম্বের) দুপুর সাড়ে ১২টায় নগরের ভদ্রা মোড় থেকে এই যাত্রা শুরু করে তারা। পরে পুলিশের বাধার মুখে তিন দফা দাবি পেশ করেন বিক
ভারতের সঙ্গে টানাপোড়েন আছে, তবে ‘বাস্তবতা’ মেনে নেওয়াই ভালো: পররাষ্ট্র উপদেষ্টাঅন্তর্বর্তী সরকারের শুরু থেকে এখন পর্যন্ত প্রতিবেশী দেশের সঙ্গে যে টানাপোড়েন চলছে, সেটিকে ‘বাস্তবতা’ হিসেবে মেনে নেওয়াই ভালো—এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, আমরা একটি ভালো কার্যকর সম্পর্ক চাই। তবে আমরা চাইলেই সেটা হবে, এমন কোনো কথা নেই।
‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা, বাড্ডায় সমাবেশজুলাই ঐক্য প্ল্যাটফর্মের ডাকা ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়েছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সোয়া চারটার দিকে রাজধানীর প্রগতি সরণির উত্তর বাড্ডা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হয়।