জামায়াত প্রার্থীর হলফনামায় তথ্য গোপনের অভিযোগ সিলেট বিএনপিরসিলেট-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্যের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বিরুদ্ধে হলফনামায় কোম্পানির শেয়ার ও ঋণের তথ্য গোপনের অভিযোগ করেছে জেলা ও মহানগর বিএনপি। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
ভোলা-১: নজরে সংখ্যালঘু ও আওয়ামী লীগের ভোটআসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনের ভোটের সমীকরণ ভিন্ন দিকে মোড় নিচ্ছে। দীর্ঘদিনের চিরপ্রতিদ্বন্দ্বী ‘নৌকা’ ও ‘ধানের শীষ’ প্রতীক এবারের ব্যালটে না থাকায় নির্বাচনী মাঠে তৈরি হয়েছে নতুন এক রাজনৈতিক বাস্তবতা।
ভোলা-১এবার আর ফাঁকা বুলি নয়, ‘সেতু ও মেডিকেল কলেজ’ বাস্তবায়নের রোডম্যাপ চান ভোটাররাপ্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও চিকিৎসাসেবা ও যোগাযোগ ব্যবস্থায় চরম অবহেলার শিকার দ্বীপ জেলা ভোলা। এই জেলার ভোলা-১ (সদর) আসনের ভোটাররা এবার শুধু মুখের আশ্বাসে সন্তুষ্ট থাকতে নারাজ, তারা সমস্যা সমাধানের সুস্পষ্ট পরিকল্পনা ও বাস্তবায়নের ‘রোডম্যাপ’ চাচ্ছেন ত্রয়োদম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদে
রাজধানীতে ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমানক্ষমতায় গেলে রাজধানীতে অন্তত ৪০টি খেলার মাঠ করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা-১৭ আসনের নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি।
ভোলার ১৭ লাখ ভোটারের প্রধান দাবি নদীভাঙন রোধ ও বালু সিন্ডিকেট নির্মূলদ্বীপ জেলা ভোলার মানুষের কাছে নদীভাঙন মানেই এক চিরস্থায়ী আতঙ্ক। প্রতিবছর বর্ষা এলেই মেঘনা ও তেঁতুলিয়া নদীর করাল গ্রাসে বিলীন হয় হাজার হাজার মানুষের ঘরবাড়ি ও সহায়-সম্বল।
নীতিনির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখতে নারীদের রাজনীতিতে আসা জরুরি: জাইমা রহমাননীতিনির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখার জন্য নারীদের রাজনীতিতে অংশ নেওয়া জরুরি বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। নারীদের রাজনীতিতে অংশ নেওয়া নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্ব নেওয়ার কথাও বলেছেন তিনি।
পল্লবীতে তারেক রহমানের নির্বাচনী সভায় জনস্রোতনির্বাচনী জনসভা শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে রাজধানীর পল্লবী লাল মাঠ। রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে এ সভা শুরু হওয়ার কথা। লাল মাঠে যেতে পথেই জনস্রোত সামলাতে হচ্ছে তারেক রহমানকে।
রাজার ছেলে রাজা হবে তা মানি না: জামায়াত আমিরজামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এই দেশ কারো জমিদারি নয়। রাজার ছেলে রাজা হবে, তা আমরা মানি না। যোগ্য যে কেউ এদেশে আগামীর নেতৃত্ব দেবে, ইনশাআল্লাহ।’
ইসিতে জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি নারী নেত্রীদেরকর্মজীবী নারীদের সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেওয়ায় জামায়াতের ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন নারী নেত্রীরা।
রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে সাড়ে ৪ লাখের বেশি পোস্টাল ব্যালটত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ৪ লাখ ৭০ হাজার ২০২টি পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)।
সারিয়াকান্দিতে কেন্দ্রীয় সদস্যসহ জাপার ২ শতাধিক নেতাকর্মী বিএনপিতেজাপা ত্যাগ করা অধ্যক্ষ মোকছেদুল আলম বলেন, ‘বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। বগুড়ায় যত উন্নয়ন হয়েছে তার সবই বিএনপির নেতৃত্বে। আগামী দিনে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে বগুড়াসহ দেশের সার্বিক উন্নয়ন হবে, ইনশাল্লাহ। তাই উপজেলা ও পৌর কমিটির নেতাসহ বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার
গণনায় দেরিতে ৩ ব্যালটের ব্যাখ্যা ইসির, তবু সংশয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোটের পাশাপাশি পোস্টার ব্যালটের কারণে এবার ভোট গণনায় বেশি সময় লাগবে বলছে নির্বাচন কমিশন (ইসি)। বিশেষ করে পোস্টাল ব্যালট গোনার আগে পেরোতে হবে একাধিক ধাপ। তবে ইসির এ ব্যাখ্যায়ও ভোটের ফল নিয়ে সংশয় কাটছে না।
আগামী দুই দিনে ঢাকায় তারেক রহমানের ১৪ সমাবেশনির্বাচন উপলক্ষে আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার ১৪টি সংসদীয় আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা-১৯: নবীন-প্রবীনে জমজমাট ভোটের লড়াইঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে আট প্রার্থী থাকলেও লড়াই হবে দ্বিমুখী। নবাগত হলেও শাপলা কলির দিলশানা পারুল চ্যালেঞ্জ জানাচ্ছেন ধানের শীষের প্রার্থী প্রবীন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনকে।
বিএনপির সঙ্গে ‘বিদ্রোহী’ প্রার্থীর কর্মীদের গোলাগুলি, আহত ৪মুন্সীগঞ্জ সদর উপজেলায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর কর্মী-সমর্থকরা। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে এ সংঘর্ষে ককটেলের বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি দুপক্ষই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে।
নির্বাচনে প্রতিপক্ষ ঘায়েলে এআই কন্টেন্টআসন্ন নির্বাচনে মাঠের লড়াইয়ে প্রার্থীরা জড়াচ্ছেন বাকযুদ্ধে। একইসঙ্গে অনুসারীদের মাধ্যমে রাজত্ব চালাচ্ছেন ডিজিটাল মাধ্যমেও। এরই অংশ হিসেবে এআই দিয়ে ভুয়া ভিডিও বানিয়ে চলছে ভোটের প্রচার ও প্রতিপক্ষ ঘায়েল।
পাবনা-১: আলোচনায় ‘আবু সাইয়িদ’ ফ্যাক্টরসীমানা সংক্রান্ত আইনি জটিলতা শেষে উৎসবের আমেজ ফিরেছে পাবনা-১ (সাঁথিয়া ও বেড়ার একাংশ) আসনে। প্রচারণার শেষ মুহূর্তে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা সমাধানের একগুচ্ছ প্রতিশ্রুতি দিচ্ছেন।