শফিকের পর এবার গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাকারের কবলেবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের পর এবার দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাকারের কবলে পড়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ১১টা ৪৯ মিনিটে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে দলটি।
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ কাম্য নয়: জামায়াত ইসলামীভারতের সাবেক কূটনীতিক হর্ষ বর্ধন শ্রিংলার মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দেশটিকে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
খুলনা-৫আওয়ামী লীগের দুর্গে এবার মুখোমুখি লবি-পরওয়ারখুলনা জেলার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা-৫ আসনটি ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগের শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে তৈরি হয়েছে নতুন সমীকরণ।
কোটি টাকার সম্পত্তির মালিক মিয়া গোলাম পরওয়ারের বার্ষিক আয় সাড়ে ৪ লাখপেশায় ব্যবসায়ী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা। তাঁর ১ কোটি ১৪ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি রয়েছে। আসন্ন নির্বাচনে খুলনা-৫ আসনে থেকে লড়তে জমা দেওয়া মনোনয়নপত্র থেকে এই তথ্য জানা যায়।
কুপরামর্শে সংসদ নির্বাচনের দিনে গণভোট আয়োজন করেছে সরকার: গোলাম পরওয়ারঅন্তর্বর্তী সরকারে লুকিয়ে থাকা কিছু ব্যক্তির ‘কুপরামর্শে’একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এই বিচার যথার্থ, নিরপেক্ষ, স্বচ্ছ এবং প্রশ্নাতীত: মিয়া গোলাম পরওয়ারমানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন তাকে যথার্থ, নিরপেক্ষ, স্বচ্ছ এবং প্রশ্নাতীত বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
প্রধান উপদেষ্টার ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি: গোলাম পরওয়ারজামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি।
জোটের প্রতীকে ভোটের সুযোগ ফিরিয়ে আনলে তা হবে ন্যাক্কারজনক: জামায়াতসদ্য অনুমোদন পাওয়া নির্বাচন-সংক্রান্ত আইন আরপিও (সংশোধন) অধ্যাদেশের খসড়া আবারও সংশোধন করে জোটের প্রতীকে ভোট করার সুযোগ ফিরিয়ে আনলে তা ন্যক্কারজনক হবে বলে মনে করে জামায়াতে ইসলামী।
বিএনপিকে ‘অরাজনৈতিক কর্মকাণ্ড’ থেকে কর্মীদের বিরত রাখার অনুরোধ গোলাম পরওয়ারেরকর্মীদের ‘অরাজনৈতিক কর্মকাণ্ড’ থেকে বিরত রাখতে বিএনপি নেতাদের অনুরোধ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে নওগাঁ, নোয়াখালীর সোনাইমুড়ি ও ঝিনাইদহে জামায়াত কর্মীদের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তিনি।
জামায়াত বেহেশতের টিকিট বিক্রি করছে প্রমাণ নেই: মিয়া গোলাম পরওয়ারবাংলাদেশ জামায়াতে ইসলামী বেহেশতের টিকিট বিক্রি করছে—এই ধরনের বক্তব্যের কোনো প্রমাণ নেই বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। উল্টো ‘ধানের শীষে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে’— এই কথা প্রচার করার বহু প্রমাণ আছে বলেও দাবি করেছেন তিনি।
জার্মান প্রতিনিধির সঙ্গে জামায়াত নেতার সাক্ষাৎফেডারেল রিপাবলিক অব জার্মান-এর অর্থনৈতিক সহযোগিতা, উন্নয়ন ও সংসদীয় মন্ত্রণালয়ের সেক্রেটারি জোহান সাথফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
ভোটগ্রহণ কর্মকর্তা নিয়ে বিএনপির দাবি ‘অযৌক্তিক’: জামায়াতইসলামী ব্যাংক ও ইবনে সিনা হাসপাতালসহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্ব না দেওয়ার জন্য বিএনপির করা দাবিকে ‘অযৌক্তিক, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অগ্রহণযোগ্য’ বলে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গাজাগামী ত্রাণবাহী জাহাজের নিরাপত্তা দেওয়ার আহ্বান জামায়াতেরগাজামুখী ত্রাণবাহী জাহাজ আটক করার ঘটনায় দখলদার ইসরাইলের ন্যক্কারজনক ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ত্রাণবাহী জাহাজগুলোর নিরাপত্তা বিধানের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বাংলার মানুষ আর ফ্যাসিবাদের জন্ম হতে দেবে না: জামায়াতসংস্কার ছাড়া নির্বাচন হলে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। বিদ্যমান কাঠামোতে নির্বাচন দিয়ে আরেকটি ফ্যাসিবাদের জন্ম দিতে দেওয়া হবে না। ৫ দফা দাবিতে ঢাকায় আয়োজিত জামায়াতের বিক্ষোভ সমাবেশ থেকে এ কথা বলা হয়েছে আজ।
জামায়াতের সঙ্গে ইসলামি দলগুলোর জোটঐক্যের তোড়জোড়ের মধ্যে দৃশ্যমান আদর্শিক বিভেদসমাবেশে বিভিন্ন ইসলামি দলের নেতৃবৃন্দ পরস্পর ঐক্য গড়ার গুরুত্ব তুলে ধরবেন। যেসব ইসলামপন্থী দল কখনো জামায়াতের সঙ্গে একছাতার নিচে আসেনি তারাও সমাবেশে আমন্ত্রণ পেয়েছে।