নতুন রাজনৈতিক দল জেডিপি, নেতৃত্বে নাঈমজাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি) নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির নেতৃত্বে রয়েছেন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) ছেড়ে আসা নাঈম আহমাদ।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলসহ ৩ দাবি ছাত্রশক্তিরকেন্দ্রীয় ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মোস্তাকুর রহমানের নিয়োগকে ‘গণবিরোধী’ ও ‘আত্মঘাতী’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।
এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী ২৮ ফেব্রুয়ারি, বাড়ছে পরিসরআগামী ২৮ ফেব্রুয়ারি প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ডিজিটাল ব্যাংক লাইসেন্স ইস্যুতে মুখোমুখি গভর্নর ও বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারাডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিতে বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভা আহ্বানের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার ওয়েলফেয়ার কাউন্সিল। নবনির্বাচিত সরকারের শপথের আগে এমন সিদ্ধান্ত নেওয়াকে অনৈতিক ও স্বার্থের সংঘাত বলে দাবি করেছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে আসছেন তারেক রহমানত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ জয়ের পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
ভোট চুরি প্রতিরোধের ঘোষণা এনসিপিরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে সহিংসতা ও প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি। তারা হুঁশিয়ারি দিয়েছে, এবার ভোট চুরি হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
গণভোট: সমালোচনা থাকলেও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এনপিএআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটে গুরুতর উদ্বেগ প্রকাশ করেও শেষ পর্যন্ত ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)। রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণের স্বার্থে সংগঠনটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।
হাসিনার পরিবারকে ফেরানোর চিন্তা শহীদের সঙ্গে প্রতারণা: এনসিপিজুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পর আওয়ামী লীগ বা শেখ হাসিনার পরিবারকে রাজনীতিতে ফিরিয়ে আনার যেকোনো চিন্তাকে শহীদের রক্তের সঙ্গে প্রতারণা বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
গণতান্ত্রিক অধিকার কমিটির সংবাদ সম্মেলনসরকারি কর্মকর্তা ও তাঁদের সন্তানদের সরকারি শিক্ষা-স্বাস্থ্যসেবা বাধ্যতামূলক করার প্রস্তাবরাষ্ট্রের সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সরকারি কর্মকর্তাদের জন্য সরকারি শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণ বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে গণতান্ত্রিক অধিকার কমিটি।
শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে বিএনপি পরিকল্পনা গ্রহণ করেছে: তারেক রহমানবাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ১৭ জানুয়ারি রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পৃথক সংবাদ সম্মেলন ডাকল ইসলামী আন্দোলনআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে সৃষ্ট ধোঁয়াশা ও অস্পষ্টতা দূর করতে সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ৩টায় পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করবে দলটি।
চিহ্নিত মহল পরিকল্পিতভাবে নৈরাজ্য করছে: মির্জা ফখরুলপুরোনো চিহ্নিত মহল দেশে গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করে ফ্যাসিবাদের নতুন সংস্করণ চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রথম আলো, ডেইলি স্টারে হামলা-আগুন, ছায়ানটে হামলা এবং সাংবাদিক নূরুল কবীরকে লাঞ্ছিত করার ঘটনা প্রমাণ করে ওই মহলটি পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যে