স্ট্রিম প্রতিবেদক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার দুপুরে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা স্ট্রিমকে জানান, দুপুর ১টা ৫২ মিনিটে অনুভূত ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪।
আবহাওয়া অধিদপ্তর, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সাতক্ষীরার দক্ষিণ-দক্ষিণপূর্ব অংশের আশাশুনি ও এর সংলগ্ন এলাকায়। এটি রাজধানী থেকে ১৮৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।
ইউএসজিএস এবং ইএমএসসি বলছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৯ দশমিক ৮ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল দেশের সীমানার ভেতর এবং কেন্দ্র ভূপৃষ্ঠের খুব গভীরে না হওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এর তীব্রতা ভালোভাবেই অনুভূত হয়। জুমার নামাজের পর ছুটির দিনে হঠাৎ এমন কাঁপুনিতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে বাসাবাড়ি ও বহুতল ভবন থেকে দ্রুত নিচে রাস্তায় বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে দেশের কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতেও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। ৫ দশমিক ১ মাত্রার ওই ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল প্রতিবেশী দেশ মিয়ানমারের মাওলাইক এলাকায়। পরপর কয়েক দিনের ব্যবধানে এমন ভূমিকম্পে জনমনে শঙ্কা তৈরি হয়েছে।

.png)

বর্ষার মেঘে ঢাকা আকাশ। কখনো ঝুম বৃষ্টি তো আবার রোদ। মেঘলা আকাশের নিচে উত্তাল সাগর। বিশাল ঢেউ আছড়ে পড়ছে বালুচরে। সেই ঢেউয়ের সঙ্গে আনন্দে মেতে উঠেছেন পর্যটক। বর্ষার আবহে যেন নতুন রূপে সেজেছে কক্সবাজার সমুদ্রসৈকত।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুরে ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় গ্রাহকের কোটি টাকার হদিস মিলছে না। এতে গ্রাহকদের মাঝে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগে
পেশায় খামারি রাজু বালুরঘাট এলাকার আয়নাল হকের ছেলে ও বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। পরিবারের সদস্যরা জানান, তিন মাস আগে রাজু ঘোষণা দিয়ে বিএনপির রাজনীতি ছাড়েন। এই নিয়ে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে তাঁর বিরোধ দেখা দেয়।
২ ঘণ্টা আগে
ফরিদপুরের বোয়ালমারীতে গুনে গুনে ঘুষ নেওয়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে ফরিদপুর জেলা প্রশাসকের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে