স্ট্রিম ডেস্ক

জাপানের উত্তর-পূর্ব উপকূলে শক্তিশালী ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
এদিকে, ভূমিকম্পের পর উপকূলীয় হোকাইদো, আওমোরি এবং আইওয়াতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে, উত্তর-পূর্ব উপকূলে তিন মিটার (১০ ফুট) উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।
আর ইতিমধ্যে আওমোরির মুতসুর ওগাওয়ারার এবং হোকাইদোর উরাকাওয়ায় ৪০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে।
সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আওমোরির কান্ট্রির উপকূলীয় এলাকা থেকে ৮০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্টের ৫০ কিলোমিটার গভীরে।
জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ। যে দেশে প্রতি পাঁচ মিনিটে একবার কম্পন অনুভূত হয়।
এদিকে, ভূমিকম্পের কারণে পূর্ব জাপান রেলওয়ের কিছু যাত্রা বাতিল করা হয়েছে।

.png)

ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে হওয়া শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানিয়েছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। রোববার (২৬ জুলাই) লন্ডনের ট্রাফালগার স্কয়ারে স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই) আয়োজিত সংহতি সমাবেশে অংশ নেন তিনি।
২ ঘণ্টা আগে
জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো প্রিফেকচারে ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর জাপান টাইমস।
২ ঘণ্টা আগে
বহুজাতিক আমেরিকান কোম্পানি জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার ও ট্যাল্কযুক্ত অন্যান্য পণ্য ব্যবহারে ক্যান্সার হওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রে হাজার হাজার মামলা হয়েছিল। এসব মামলা নিষ্পত্তিতে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার (৬৮ হাজার ২০ কোটি টাকা) দেওয়ার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসির।
৬ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। এমন সময়ই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ফলে যুদ্ধের সম্ভাব্য কূটনৈতিক সমাধানের এই পর্যায়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে