স্ট্রিম প্রতিবেদক

কর নথি অডিটে পড়ার তথ্য দিয়ে কর কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি ও প্রতারণার বিষয়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (৫ জুলাই) এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে করদাতাদের এই বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা গেছে, এক শ্রেণির প্রতারক চক্র করদাতাদের কর নথি অডিটে পড়ার তথ্য দিয়ে বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে যোগাযোগ করছে। তারা অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দিয়ে কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে করদাতাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।
এমন পরিস্থিতিতে সতর্ক করার পাশাপাশি এনবিআর করদাতাদের কিছু তথ্যও দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এনবিআরের কোনো কর্মকর্তা বা কর্মচারী কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে ব্যক্তিগত মুঠোফোন নম্বর বা কোনো অননুমোদিত মাধ্যমে যোগাযোগ করেন না। অডিটের জন্য ফাইল নির্বাচিত হলে তা আইনানুযায়ী কেবল আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমে করদাতাকে জানানো হয়।
কর সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি শুধু সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। করদাতার কাছ থেকে ব্যক্তিগতভাবে, বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং অথবা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ নেওয়ার এখতিয়ার কোনো কর্মকর্তা রাখেন না।
এ ধরনের কোনো সন্দেহজনক ফোন কল, খুদে বার্তা বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে অবিলম্বে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে সত্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে (পুলিশ) অবহিত করা এবং প্রতারকের ফোন নম্বরটি সংরক্ষণের অনুরোধও করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, তারা করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা দিতে অঙ্গীকারবদ্ধ। কোনো অবস্থাতেই এই ধরনের প্রতারকদের ফাঁদে পা দিয়ে আর্থিক লেনদেন না করার জন্য রাজস্ব বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে।

.png)

বাংলাদেশ ও ভারতের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে ডিজিটাল রূপান্তর এবং অবকাঠামো বিনিয়োগ ও অর্থায়ন নিয়ে দুটি যৌথ ব্যবসায়িক টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)।
১৮ ঘণ্টা আগে
চীনের বাজার ধরতে রাজশাহীর রেশমকে আধুনিকায়ন করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল আলম। তিনি বলেন, চীনে বাজারে বাংলাদেশি রেশমের অবস্থান তৈরি করতে আধুনিক প্রযুক্তি, গবেষণা, প্রশিক্ষণ ও উন্নত বিপণন কৌশল নিতে হবে। আধুনিকায়নের মাধ্যমে এই শিল্পের গৌরব ফিরিয়ে আনতে সরকার কাজ করছে।
১৯ ঘণ্টা আগে
ঋণনির্ভরতা কমিয়ে নিজস্ব সম্পদ ও রাজস্বের টাকায় উন্নয়নের পথে দেশকে নিতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের উন্নয়নকে ঋণনির্ভর থেকে বিনিয়োগনির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে অভ্যন্তরীণ সম্পদ আহরণ আরও শক্তিশালী করতে হবে।
২১ ঘণ্টা আগে
দেশের বর্তমান জীবনযাত্রার ব্যয় ও দ্রব্যমূল্য নিয়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, শুধু বাজার তদারকি করে পণ্যের দাম কমানো সম্ভব নয়। এর সঙ্গে জ্বালানি ও বিদ্যুতের দাম, সুদহার, উৎপাদনশীলতা, পরিবহন ও অবকাঠামোর মতো বিষয়গুলোও সরাসরি জড়িত।
১ দিন আগে