স্ট্রিম প্রতিবেদক

ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বেড়েছে। রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রাত ১২টা থেকে ফার্নেস অয়েলের লিটার ৯৪ টাকা ৬৯ পয়সা কার্যকর হবে। আগে এই তেলের দাম ছিল ৭০ টাকা ১০ পয়সা।
বিইআরসি জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং তেল বিপণন কোম্পানিগুলোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গণশুনানি, পর্যালোচনা ও বিশ্লেষণ শেষে ফার্নেস অয়েলের দাম সমন্বয় করা হয়েছে।
বিপিসির অধীন থাকা তেল বিপণন করা সরকারি চার কোম্পানি– পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে।
ফার্নেস অয়েল সাধারণত কালো তেল হিসেবে পরিচিত। ছোট-বড় শিল্পকারখানায় চুল্লি, বিদ্যুৎকেন্দ্রের বয়লার ও সমুদ্রগামী জাহাজে জ্বালানি হিসেবে এই তেল ব্যবহার করা হয়। বাংলাদেশে এই তেলের প্রধান ক্রেতা সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
বিইআরসি বলেছে, ১ মার্চ প্রকাশিত পরিশোধিত ফার্নেস অয়েলের প্ল্যাটস রেটের গড় এবং ফেব্রুয়ারির আমদানি করা ক্রড অয়েলের মূল্য বিবেচনায় নিয়ে এপ্রিলের জন্য নতুন মূল্যহার সমন্বয়ের সুপারিশ করা হয়।
এর আগে, সরকারের নির্বাহী আদেশে ফার্নেস তেলের দাম সবশেষ নির্ধারণ করা হয় ২০২৪ সালের ২ আগস্ট। এরপর অন্তর্বর্তী সরকার মূল্য নির্ধারণের ক্ষমতা বিইআরসির হাতে দেয়।
গত বছরের ২০ জানুয়ারি বিইআরসির কাছে দাম নির্ধারণের প্রস্তাব করে বিপিসি। এরপর চারটি তেল বিপণন কোম্পানিও প্রস্তাব পাঠায় বিইআরসিতে। এক বছর পর গত ২৯ জানুয়ারি এ প্রস্তাব নিয়ে গণশুনানি করে বিইআরসি।

.png)

তিন দিনের ব্যবধানে দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।
৪ ঘণ্টা আগে
টানা ১৫ দিন হামলার পর গত দুই রাতে ইরানে নতুন করে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। তাই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের ওপর পাল্টা হামলাও স্থগিত রেখেছে ইরান।
৫ ঘণ্টা আগে
ব্যাংকগুলোর শাখা বা সেবাকেন্দ্র স্থাপনে ভাড়ার চুক্তি হতে হবে কমপক্ষে ছয় বছর। চুক্তি চলাকালীন প্রথম তিন বছরের মধ্যে কোনোভাবেই ভাড়া বাড়ানো যাবে না। তিন বছর পর ভাড়া বাড়ানোর প্রয়োজন হলে, তা মূল ভাড়ার ১৫ শতাংশের বেশি হতে পারবে না। এ ছাড়া সার্ভিস চার্জ কোনোভাবেই মূল ভাড়ার ১০ শতাংশের বেশি হবে না।
৬ ঘণ্টা আগে
খাত সংশ্লিষ্টরা বলছেন, গাজীপুর, সাভার, নরসিংদী, নারায়ণগঞ্জের অনেক শিল্প কারখানায় উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে রপ্তানি আদেশ বাতিল হবে। ঠিকমতো বেতন-ভাতা দিতে না পারলে শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে।
১৮ ঘণ্টা আগে