জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দেশীয় উৎসে গুরুত্ব সিপিডিরদেশে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে আমদানিনির্ভরতা কমানোর পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এজন্য দেশীয় জ্বালানি উৎস এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর সুপারিশ করে সংস্থাটি।
ঈদের ছুটিতেও খোলা থাকবে কাস্টমস হাউসদেশে আমদানি-রপ্তানি নিরবচ্ছিন্ন রাখতে আসন্ন ঈদুল ফিতরে সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে কাস্টমস হাউস ও স্টেশন। ঈদের দিন ছাড়া আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সীমিত আকারে কাস্টমস হাউস চালু রাখতে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বাংলাদেশকে জ্বালানি তেল দিতে চায় চীন-ভারতজ্বালানি তেল সরবরাহে বাংলাদেশকে সহায়তার আগ্রহ প্রকাশ করেছে ভারত ও চীন। দেশ দুটির রাষ্ট্রদূতরা অর্থ এবং জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলাদা বৈঠকের পর এই আগ্রহ প্রকাশ করে।
গ্রাহকের জন্য নতুন এক্সপেরিয়েন্স সেন্টার চালু বাংলালিংকেররাজধানীতে নিজেদের প্রধান কার্যালয়ে নতুন একটি এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে বাংলালিংক। সোমবার (৯ মার্চ) ফোরথট পিআর ও এশিয়াটিক থ্রিসিক্সটি লিমিটেডের জ্যেষ্ঠ নির্বাহী মোহতারিমা রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অর্থনীতির পুনরুজ্জীবনে বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধি অপরিহার্য: এমসিসিআইবাংলাদেশের অর্থনীতির গতি পুনরুদ্ধার এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধি পুনরুজ্জীবিত করা জরুরি বলে মনে করছেন ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদরা। এ লক্ষ্যে বিদ্যমান কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত ও সমন্বিত সংস্কারের ওপর জোর দেওয়া হয়েছে।
জ্বালানি সরবরাহে নজরদারি জোরদারে মনিটরিং সেলজ্বালানি তেলের যথাযথ ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাসহ অভিযোগ নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় এবং আঞ্চলিক ‘মনিটরিং ও কন্ট্রোল সেল’ গঠন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
বিদেশি বিনিয়োগ বাড়াতে শেয়ার হস্তান্তর ও অর্থ প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংকবিদেশি বিনিয়োগ আকৃষ্ট ও বিনিয়োগ পরিবেশ উন্নত করতে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর এবং বিক্রয়লব্ধ অর্থ দেশে ফেরত নেওয়ার (রিপ্যাট্রিয়েশন) প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।
ঈদে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নোট, পাবেন শুধু কর্মকর্তা-কর্মচারীআসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নাগরিকদের জন্য নতুন নোট বাজারে না ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এবছর নতুন টাকার ‘কড়কড়ে’ নোট ছাড়াই ঈদ উদযাপন করতে হবে শিশু-কিশোরদের।
দীর্ঘমেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আশাবাদী ব্যবসায়ী নেতারাউচ্চ মূল্যস্ফীতি, কমে যাওয়া বেসরকারি বিনিয়োগ এবং বৈশ্বিক ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে বর্তমানে চাপের মুখে বাংলাদেশ। তবে দীর্ঘমেয়াদে অর্থনীতির সম্ভাবনা নিয়ে আশাবাদী ব্যবসায়ী নেতারা। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রকাশিত এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
এবার ভরিতে স্বর্ণের দাম কমল ৩ হাজার ২৬৬ টাকাদেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতিভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।
কাতার থেকে বাংলাদেশের পথে এলএনজিবাহী ট্যাংকারসাময়িক বন্ধ থাকার পর কাতার আবার ট্যাংকারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) লোড করা শুরু করেছে। এর মধ্যে একটি ট্যাংকার বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
আতঙ্কে পাম্পে লাইন, মজুদের হিড়িকমধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশে পেট্রলপাম্পে দীর্ঘ সারি দেখা যাচ্ছে। রাজধানীসহ বিভিন্ন শহরের বহু পাম্পে মোটরসাইকেল, প্রাইভেটকার ও ট্রাকের চালকরা দীর্ঘক্ষণ অপেক্ষা করে তেল নিচ্ছেন।
নারী শ্রমিকদের দক্ষতা উন্নয়ন ও সমান সুযোগ নিশ্চিতের অঙ্গীকার বিকেএমইএরতৈরি পোশাক শিল্পে নারী শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে সমান সুযোগ তৈরিতে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।
কেন্দ্রীয় ব্যাংকের সভাজ্বালানির বিকল্প উৎস সন্ধানের তাগিদ ৮ অর্থনীতিবিদেরমধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাবে অর্থনীতির আসন্ন ধাক্কা সামলাতে বাংলাদেশ ব্যাংকে একগুচ্ছ পরামর্শ দিয়েছেন দেশের শীর্ষ আট অর্থনীতিবিদরা। শনিবার (৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের এক সভায় তারা জ্বালানির জন্য মধ্যপ্রাচ্যের পরিবর্তে বিকল্প উৎস সন্ধানের তাগিদ দিয়েছেন।
পাট বীজের ৮০ শতাংশই আমদানিনির্ভরদেশের অন্যতম প্রধান রপ্তানিপণ্য পাট। প্রতি বছর বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা আসে পাট রপ্তানির মাধ্যমে। কিন্তু চাষের জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পাট বীজের চাহিদার সামান্যই পূরণ করতে পারছে। ফলে প্রয়োজনীয় বীজের বড় অংশই বিদেশ থেকে আমদানি করতে হয়।
সিগারেটে রাজস্ব ফাঁকি ৫১৮২ কোটিসর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্যে কোম্পানিগুলো বিক্রেতাদের কাছে সিগারেট বিক্রি করছে, আর বিক্রেতারা তার চেয়ে বেশি মুল্যে ক্রেতাদের নিকট সিগারেট বিক্রি করছে। এতে করে ক্রেতাদের প্যাকেটে উল্লিখিত সর্বোচ্চ দামের চেয়ে অনেক বেশি দামে সিগারেট কিনতে হচ্ছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ: বিশ্ববাজারে অস্থিরতা, ঝুঁকিতে বাংলাদেশওযুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত বিশ্ব অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। তেলের বাজার, শেয়ারবাজার ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় এর প্রভাব স্পষ্ট হচ্ছে।