জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জবি

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ১৭: ৪৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি বাসস
জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ছবি বাসস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন হবে আগামী বছরের ৩০ জানুয়ারি। রোববার (২৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও জবিতে এখন পর্যন্ত সমাবর্তন হয়েছে মাত্র একবার। তারা পরবর্তী সমাবর্তন আয়োজন করতে যাচ্ছেন। আগামী বছরের ৩০ জানুয়ারি দ্বিতীয় সমাবর্তনের দিন নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

২০০৫ সালে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দীর্ঘ ২০ বছরের যাত্রায় এখন পর্যন্ত মাত্র একবার সমাবর্তনের আয়োজন করতে পেরেছে বিশ্ববিদ্যালয়টি। ২০২০ সালে অনুষ্ঠিত প্রথম সমাবর্তনে ৩৬টি বিভাগের ১৮ হাজার ৩১৭ জন শিক্ষার্থী অংশ নেন। এরপর ২০২৩ সালে দ্বিতীয় সমাবর্তন আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি।

দীর্ঘদিন সমাবর্তন না হওয়ায় বিভিন্ন ব্যাচের গ্র্যাজুয়েটরা আনুষ্ঠানিকভাবে সনদ গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা স্নাতক সম্পন্ন করেছেন। ফলে ২০১৩-১৪ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী প্রায় ২০ হাজার শিক্ষার্থী সমাবর্তনের অংশ নেবেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত