মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ২০: ১৯
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

দেশের মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

শনিবার (২২ আগস্ট) সাভারে ব্র্যাক সিডিএম সেন্টারে ইউজিসি আয়োজিত ‘ভাইস চ্যান্সেলরস ডায়ালগ: শেপিং দ্য ফিউচার অব হায়ার এডুকেশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা যদি গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে না পারি, তাহলে শিক্ষার অগ্রগতি সম্ভব নয়। তাই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যেন আরও গবেষণার সুযোগ সৃষ্টি হয়, সেদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে লক্ষ্য রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘সরকার গবেষণার ওপর গুরুত্ব দিচ্ছে। এরই মধ্যে শিক্ষা বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তা ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা বাজেটের সমস্যা দূর হবে।’

রিভার্স ব্রেইন ড্রেইনের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘এদেশের শিক্ষক-শিক্ষার্থীরা বিদেশে গবেষণা ক্ষেত্রে সাফল্য দেখাচ্ছে। তাদের দেশে এনে সেই মেধা কাজে লাগাতে হবে।’

শিক্ষামন্ত্রী দেশে পোস্ট গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

মানহীন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী