স্ট্রিম প্রতিবেদক

পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে ঈদুল ফিতরের ছুটি শেষ হওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত চিঠি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।
সহকারী সচিব সুলতান আহমেদের সই করা চিঠিতে বলা হয়, বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এজন্য সব পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন।
এতে আরও বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন এবং পবিত্র রমজান উপলক্ষে ৯ মার্চ থেকে পবিত্র ঈদুল ফিতরের জন্য বিশ্ববিদ্যালয়সমূহের একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত তারিখ পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের জন্য ১১ নির্দেশনা
সব বিশ্ববিদ্যালয়ে ১১ দফা নির্দেশনা প্রতিপালন করার কথাও বলা হয়েছে চিঠিতে। সেগুলো হলো–
১. দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে।
২. বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে।
৩. অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে।
৪. এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখতে হবে।
৫. অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
৬. অফিসের করিডর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করতে হবে।
৭. বিদ্যুৎসাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে।
৮. অফিস সময় শেষ হওয়ার পর সব বৈদ্যুতিক যন্ত্রপাতি (লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার ইত্যাদি) বন্ধ নিশ্চিত করতে হবে।
৯. যাবতীয় আলোকসজ্জা পরিহার করতে হবে।
১০. গাড়ির ব্যবহার সীমিত করতে হবে।
১১. জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

.png)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের নিষিদ্ধ পিরানহা মাছ খাওয়ানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল-সংলগ্ন ‘লামিসা হোটেল’ থেকে এই মাছ জব্দ করে প্রশাসন।
৭ ঘণ্টা আগে
দেশের ১৩ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ ১৯ শীর্ষ পদে রদবদল করেছে সরকার। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এসংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।
২৭ জুলাই ২০২৬

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার (২৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
২৭ জুলাই ২০২৬