ছবিতে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও সমরাস্ত্র প্রদর্শনীআজ ২৬ মার্চ, বাংলাদেশের ৫৬তম স্বাধীনতা দিবস। দিবসটির অন্যতম আকর্ষণ হিসেবে সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় প্যারেড স্কয়ারে হয় সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ ও সমরাস্ত্র প্রদর্শনী।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গণইফতাররমজান মাসে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিদিন জড়ো হন হাজারো রোজাদার। মসজিদ প্রাঙ্গণে বড় বড় থালায় সাজানো থাকে মুড়ি, ছোলা, পেঁয়াজু, বেগুনি, জিলাপি ও ফল। বিভিন্ন দাতব্য সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই গণইফতারে প্রতিদিন দুই থেকে তিন হাজার মানুষ অংশ নেন।
ছবিতে অমর একুশে বইমেলায় শিশুপ্রহরঅমর একুশে বইমেলায় শুক্রবার ছিল তৃতীয় শিশুপ্রহর। বাংলা একাডেমি প্রাঙ্গণের শিশু চত্বরে সকাল থেকেই ভিড় জমাতে শুরু করে শিশু-কিশোরেরা; সঙ্গে ছিলেন অভিভাবকেরাও। ছোটদের জন্য সাজানো এই বিশেষ সময়ে বায়োস্কোপ, পাপেট থিয়েটার, গল্প বলা, ছবি আঁকা ও নানা সাংস্কৃতিক আয়োজনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
দোলে রঙিন বসন্তবসন্তের আবহে দোল পূর্ণিমা ও হোলি উৎসবে প্রেমের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে চারপাশ। উৎসবে অংশগ্রহণকারীরা রঙ উড়িয়ে ও নাচানাচির মাধ্যমে উদযাপন করছেন আনন্দের এই আয়োজন।
ছবিতে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারির বাজারপুরান ঢাকার ইফতারি মানেই ঐতিহ্যের স্বাদ। এখানের ইফতারির বৈচিত্র্য অন্য সব এলাকা থেকে আলাদা। চকবাজারে ইফতারসামগ্রীর বাজার জমজমাট হয়ে উঠেছে। ক্রেতা–বিক্রেতার ভিড়ে মুখর হয়ে উঠেছে শাহি মসজিদের সামনে সার্কুলার রোডের দুই পাশজুড়ে গড়ে ওঠা ঐতিহ্যবাহী এই ইফতারির বাজার।
দগ্ধ ভবনে মাহবুবুর রহমানের শিল্পকর্ম ‘আলো’অগ্নিদগ্ধ প্রথম আলো ভবনে ব্যতিক্রমী শিল্পকর্ম প্রদর্শনী ‘আলো’র প্রদর্শনী চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে ১টা এবং বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে প্রদর্শনীটি।
রঙে রঙিন বসন্তসাংস্কৃতিক সংগঠন সমগীত-এর আয়োজনে পয়লা ফাল্গুনে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে দিনব্যাপী এই উৎসব হয়।
ফটো নিউজ•ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে একটানা বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলবে। একইসঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট। নির্বাচন কমিশন ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
ফটো নিউজ•রাজধানীতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গনির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীরা দেদার আচরণ বিধিমালা ভাঙছেন। নির্বাচন কমিশনের আচরণ বিধিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, পরিবেশের জন্য ক্ষতিকর অপচনশীল দ্রব্য যেমন রেক্সিন, পলিথিন বা প্লাস্টিক দিয়ে তৈরি কোনো প্রচারপত্র, লিফলেট বা ব্যানার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
ফটো নিউজ•আমিনবাজার ল্যান্ডফিলআামিনবাজার ল্যান্ডফিলে প্রতিদিন বর্জ্য নিয়ে একের পর এক গাড়ি ঢুকছে। রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য প্রথমে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) জমা হয়। সেখান থেকে ট্রাকে করে সেই বর্জ্য এসে শেষ পর্যন্ত ফেলা হচ্ছে আমিনবাজারের এই ভাগাড়ে।
ফটো ফিচার•পর্তুগালের আজোরেস দ্বীপপুঞ্জের চা-বাগানআজ এই চা-বাগান শুধু কৃষি উৎপাদনের কেন্দ্র নয়, বরং পর্যটনের একটি বড় আকর্ষণ। প্রকৃতি, ইতিহাস আর ইউরোপের একমাত্র চা-সংস্কৃতির মিলনে আজোরেসের এই ক্ষুদে দ্বীপ চা-প্রেমীদের কাছে এক বিশেষ গন্তব্য হয়ে উঠেছে। আজোরেস দ্বীপপুঞ্জ ঘুরে ছবিগুলো তুলেছেন তারেক অণু।
ফটো নিউজ•রাজধানীর তিন পয়েন্টে শিক্ষার্থীদের অবরোধসাত কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে আজ বুধবার রাজধানীর সায়েন্সল্যাব মোড়সহ একাধিক স্থানে অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।