স্ট্রিম ডেস্ক

কানাডার উত্তর-পশ্চিমাঞ্চলে দাবানল আরও ভয়াবহ আকার নিয়েছে। দেশটিতে বর্তমানে ৮৩৫টি স্থানে আগুন জ্বলছে, যার মধ্যে শতাধিক এখনো নিয়ন্ত্রণের বাইরে।
দেশটির উত্তর-পশ্চিম অন্টারিওর দাবানল থেকে ছড়িয়ে পড়া ঘন ধোঁয়ায় টরন্টোর আকাশ কমলা রং ধারণ করেছে। একই ধোঁয়া সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ উত্তর-পূর্ব ও মধ্য-পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়ায় লাখো মানুষের জন্য স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে।

উত্তর-পশ্চিম অন্টারিওতে এখন প্রায় ২০০টি দাবানল জ্বলছে। এর মধ্যে কয়েকটি দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ফার্স্ট নেশনস সম্প্রদায়ের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, হাজারো মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

দাবানলের ধোঁয়ায় বুধবার টরন্টোর বায়ুমান বিশ্বের সবচেয়ে খারাপ অবস্থানে পৌঁছায়। শহরের আকাশ কমলা রংয়ের ধোঁয়ায় ঢেকে যায়। বায়ুমানের ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় স্বাস্থ্য সতর্কতা জারি করে এনভায়রনমেন্ট কানাডা। বাতিল করা হয় বেশ কয়েকটি উন্মুক্ত অনুষ্ঠান। বিশ্বকাপ উপলক্ষে ফিফা ফ্যান ফেস্টিভ্যালে বড় পর্দায় আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল দেখানোর আয়োজনও স্থগিত করা হয়। বন্ধ রাখা হয় শহরের সব উন্মুক্ত সুইমিং পুল।
এদিন আর্মস্ট্রং এলাকার কাছে দাবানলের আগুনে আটকা পড়ে উদ্ধার কাজে অংশ নেওয়া একটি সিএন মালবাহী ট্রেন। এ সময় ট্রেনটিতে বেশ কয়েকজন কর্মী ও চালক ছিলেন। তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তার কারণে ওই এলাকায় রেল চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
অন্টারিওর দাবানলের ধোঁয়া সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ উত্তর-পূর্ব ও মধ্য-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে। নিউইয়র্ক, উইসকনসিন, মিশিগান, মিনেসোটা ও আরও কয়েকটি অঙ্গরাজ্যে বায়ুদূষণ সতর্কতা জারি করা হয়েছে।
মিনেসোটার উত্তরাঞ্চলেও এক ডজনের বেশি দাবানল সক্রিয় রয়েছে। এতে কয়েকটি এলাকায় বাধ্যতামূলকভাবে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।

নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, কানাডার দাবানলের ধোঁয়ার কারণে শহরের কয়েকটি এলাকার বায়ুমান অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। তিনি শহরের বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। বয়স্ক ব্যক্তি, শিশু, অন্তঃসত্ত্বা এবং হৃদ্রোগ ও শ্বাসকষ্টে ভোগা মানুষকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। শহর কর্তৃপক্ষ বিনামূল্যে মাস্ক বিতরণ করছে।
এদিকে, দাবানলের ধোঁয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। নিউইয়র্ক, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটন ডিসিসহ বেশ কয়েকটি শহরে অনুভূত তাপমাত্রা ১০৪ থেকে ১০৭ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছানোর আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
তবে শুক্রবার মধ্য-পশ্চিমাঞ্চল এবং শনিবার উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ধোঁয়ার ঘনত্ব কিছুটা কমতে পারে। তবে এর আগ পর্যন্ত কয়েক কোটি মানুষের জন্য দাবানলের বায়ুদূষণ স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে কানাডায় বড় আকারের দাবানল আগের তুলনায় আরও ঘন ঘন দেখা দিচ্ছে। ফলে দীর্ঘ সময় দূষিত বাতাসে থাকা জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

.png)

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ভারতের ছত্তিশগড়ের পাঁচ বন্ধু। বন্যা আঘাত হানার মাত্র কয়েক মিনিট আগে চা খেতে একটি হোটেলে থেমেছিলেন তাঁরা। পরে জানতে পারেন, তাঁদের নির্ধারিত পথের একটি সেতু বন্যার পানিতে ভেসে গেছে। গত বুধবার (২৬ আগস্ট) ভোতে কোশি ও ত্রিশূলী নদীর উপত্যকায় বন্য
১৩ মিনিট আগে
নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধস ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৬৮ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ ৩ হাজার মানুষের সন্ধানে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই উদ্ধার তৎপরতা চলছে।
১ ঘণ্টা আগে
বিভেদ ভুলে মুসলিম বিশ্বকে তাদের ‘আসল শত্রু’র বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। রোববার (৩০ আগস্ট) লিখিত বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ইঙ্গিত করে মুজতবা খামেনি বলেন, শত্রুপক্ষ বিশ্বজুড়ে মুসলিমদের ঐক্য নষ্ট করতে চায়। এ জন্য তা
৩ ঘণ্টা আগে
ছয় মাসের সংঘাতের পর এই মতবিরোধের কারণে ইসলামিক প্রজাতন্ত্রের রাজনীতি বিভক্ত হয়ে পড়েছে। সর্বোচ্চ সিদ্ধান্তের অধিকারী নেতা মোজতবা খামেনি এখনো লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। বহু বছর পর ইরান আবারও ঠিক একই ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। সামনে প্রশ্ন একটাই: যুদ্ধ নাকি শান্তিচুক্তি?
৩ ঘণ্টা আগে