স্ট্রিম ডেস্ক

নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধস ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৬৮ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ ৩ হাজার মানুষের সন্ধানে প্রতিকূল আবহাওয়ার মধ্যেই উদ্ধার তৎপরতা চলছে। রোববার (৩০ আগস্ট) দুপুরে নেপালের দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে নিহত বেড়ে ৭৫২ জনে পৌঁছেছে এবং এখনো ২ হাজার ৫০২ জন মানুষ নিখোঁজ রয়েছেন।
সংস্থাটি আরও জানায়, উদ্ধার তৎপরতায় নিয়োজিত প্রায় ২০ হাজার নিরাপত্তাকর্মী এখন পর্যন্ত ৮ হাজার ৭৩০ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছেন। অন্যদিকে চীনের তিব্বত অঞ্চলে ১৬ জনের মৃত্যু এবং ৫৪৬ জন নিখোঁজ থাকার তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নেপালি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে এই পরিস্থিতিকে সাম্প্রতিক সময়ের ‘সবচেয়ে মারাত্মক আন্তঃসীমান্ত বিপর্যয়’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, চরম বৈরী আবহাওয়ায় উদ্ধারকাজ নজিরবিহীন সমস্যার মুখোমুখি হচ্ছে।
তিব্বতের স্বায়ত্তশাসিত সরকার জানিয়েছে, নিখোঁজদের মধ্যে ২৩টি দেশের ২৬১ জন বিদেশি নাগরিক রয়েছেন। এর মধ্যে নেপালের ১০৪, ভারতের ৪৯, লাটভিয়ার ৩৩, যুক্তরাষ্ট্রের ১৮ এবং যুক্তরাজ্যের ১৫ জন নাগরিক রয়েছেন।
এদিকে ত্রিশূলি নদীর তীরে ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ প্রকল্পগুলোর সুড়ঙ্গে আটকা পড়া ৯০০ শ্রমিক উদ্ধারে বিশেষ অভিযান চালাচ্ছে নেপাল। উদ্ধারকর্মীরা ড্রিলিং মেশিনের সহায়তায় সুড়ঙ্গে ছিদ্র করে সেখানে বাতাস ও খাবার সরবরাহ করছেন এবং ভারী যন্ত্রপাতি দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন।
এদিকে বন্যাদুর্গত এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট ও পানিবাহিত রোগের প্রাদুর্ভাব নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ওয়াটারএইড নেপালের কান্ট্রি ডিরেক্টর সুদর্শন নিউপানে। তিনি বলেন, ‘সবচেয়ে বড় উদ্বেগ হলো দূষিত পানির মাধ্যমে রোগ ছড়াতে পারে। এ ছাড়া ধ্বংসস্তূপে পচে যাওয়া মরদেহ ও মৃত পশুপাখি থেকে বড় ধরনের মহামারি ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।’
দুর্যোগের ৭২ ঘণ্টার ‘গোল্ডেন আওয়ার’ পার হওয়ায় নিখোঁজ প্রায় তিন হাজার মানুষের জীবিত উদ্ধারের সম্ভাবনা ফিকে হয়ে আসছে। ঘণ্টায় ১২০ মাইল বেগে ধেয়ে আসা বরফ, পাথর ও মাটির সংমিশ্রণের স্রোতে পুরো এলাকা বিধ্বস্ত হওয়ায় নিখোঁজদের জীবিত পাওয়ার আশা দ্রুত নিভে আসছে। নেপালের চিতওয়ান অঞ্চলে উদ্ধারকর্মীরা নিহতদের জন্য গণকবরের প্রস্তুতি নিচ্ছেন।
চীনের গিরং বন্দর সীমান্ত এলাকায় উদ্ধারকর্মীরা জানিয়েছেন, পানির প্রবল তোড়ে বহুতল ভবনগুলো সম্পূর্ণ ভেসে গেছে। কোনো অবকাঠামোর চিহ্ন পর্যন্ত অবশিষ্ট নেই। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বৈরী আবহাওয়া, নতুন করে সৃষ্ট ভূমিধস ও নদীর পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা জটিলতার মুখে পড়েছে।
তথ্যসূত্র: রয়টার্স

.png)

নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন ভারতের ছত্তিশগড়ের পাঁচ বন্ধু। বন্যা আঘাত হানার মাত্র কয়েক মিনিট আগে চা খেতে একটি হোটেলে থেমেছিলেন তাঁরা। পরে জানতে পারেন, তাঁদের নির্ধারিত পথের একটি সেতু বন্যার পানিতে ভেসে গেছে। গত বুধবার (২৬ আগস্ট) ভোতে কোশি ও ত্রিশূলী নদীর উপত্যকায় বন্য
১১ মিনিট আগে
বিভেদ ভুলে মুসলিম বিশ্বকে তাদের ‘আসল শত্রু’র বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। রোববার (৩০ আগস্ট) লিখিত বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ইঙ্গিত করে মুজতবা খামেনি বলেন, শত্রুপক্ষ বিশ্বজুড়ে মুসলিমদের ঐক্য নষ্ট করতে চায়। এ জন্য তা
৩ ঘণ্টা আগে
ছয় মাসের সংঘাতের পর এই মতবিরোধের কারণে ইসলামিক প্রজাতন্ত্রের রাজনীতি বিভক্ত হয়ে পড়েছে। সর্বোচ্চ সিদ্ধান্তের অধিকারী নেতা মোজতবা খামেনি এখনো লোকচক্ষুর অন্তরালে রয়েছেন। বহু বছর পর ইরান আবারও ঠিক একই ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। সামনে প্রশ্ন একটাই: যুদ্ধ নাকি শান্তিচুক্তি?
৩ ঘণ্টা আগে
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া উলচি ফ্রিডম শিল্ড সংক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আধুনিক যুদ্ধের ড্রোন প্রযুক্তি, জিপিএস বিভ্রাট এবং সাইবার হামলার ঝুঁকি মাথায় রেখে এই যৌথ মহড়ার পরিকল্পনা করা হয়েছিল। অন্যদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাশে থেকে লড়াই কর
৪ ঘণ্টা আগে