
বিভেদ ভুলে মুসলিম বিশ্বকে তাদের ‘আসল শত্রু’র বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। রোববার (৩০ আগস্ট) লিখিত বিবৃতিতে এই আহ্বান জানান তিনি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ইঙ্গিত করে মুজতবা খামেনি বলেন, শত্রুপক্ষ বিশ্বজুড়ে মুসলিমদের ঐক্য নষ্ট করতে চায়। এ জন্য তারা জাতিগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক নানা পার্থক্যকে বিভেদ সৃষ্টির হাতিয়ার বানাচ্ছে।
তিনি সতর্ক করেন, ‘শত্রুরা মুসলমানদের বিভাজন এবং শক্তি কমে যাওয়ার দিকে নজর রাখছে। সুযোগ পেলেই মুসলমানদের ওপর নিজেদের আধিপত্য চাপিয়ে দেবে।’
মুসলিম ঐক্যের গুরুত্ব তুলে ধরে খামেনি প্রশ্ন করেন, ‘আমরা যদি ঐক্যবদ্ধ থাকতাম, তবে কি ফিলিস্তিনিরা দখলদারদের নির্যাতনের মুখে এমন অসহায় থাকত? পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশ ও সরকারগুলো যদি ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকত, তবে পরিস্থিতি ভিন্ন হতো। তখন কি হাজার কিলোমিটার দূর থেকে আসা দুর্নীতিগ্রস্ত ও আত্মপরিচয়হীন অপশক্তির হাতে নিজেদের সম্পদ ও ভূখণ্ড তুলে দিতে হতো?’
বিবৃতিতে মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আসল শত্রু চিনে নেওয়ার, তাদের কূটকৌশল বোঝার এবং সম্মিলিতভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান খামেনি।
আমেরিকান শাসকগোষ্ঠী ও জায়নবাদী ইসরায়েল সরকারকে ঐক্যের চিরশত্রু আখ্যায়িত করে খামেনি বলেন, ‘তারা কেবল ইসলামিক রিপাবলিক ইরান কিংবা ইসলামিক প্রতিরোধের ফ্রন্টেরই শত্রু নয়, বরং পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকাসহ পুরো মুসলিম উম্মাহর বিরুদ্ধেই তাদের চরম বিদ্বেষ।’
খামেনির বক্তব্যের বিষয়ে সামরিক বিশ্লেষক ও রোমানিয়ান নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলেকজান্দ্রু হুদিস্তিয়ানু বলেন, ইরানের দীর্ঘদিনের ‘এই অঞ্চলের দায়িত্ব কেবল এই অঞ্চলেরই’ নীতিমালার সঙ্গে এটি পুরোপুরি সঙ্গতিপূর্ণ।
ইরান সবসময় দাবি করেছে যে মধ্যপ্রাচ্যের যেকোনো নিরাপত্তা ব্যবস্থা ও চুক্তি কেবল এই অঞ্চলের দেশগুলোর মধ্যেই হওয়া উচিত।
তথ্যসূত্র: আল-জাজিরা
.png)

নেপালের প্রায় শতভাগ বিদ্যুৎ উৎপন্ন হয় দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে। দেশীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ ভারত-বাংলাদেশে রপ্তানি করে দেশটি বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকা আয় করে। কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের কারণে সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ায়, জলবিদ্যুৎ নিয়ে শঙ্কায় পড়েছে নেপাল।
২ ঘণ্টা আগে
হামাস সদস্যদের সঙ্গে কথিত ‘মেলামেশার’ অভিযোগে গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত ত্রাণকর্মীকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। গার্ডিয়ানের অনুসন্ধানে উঠে এসেছে, কয়েকজন ফিলিস্তিনির সঙ্গে ৩/৪ মিনিটের কথাবার্তা হওয়ায় ত্রাণকর্মীদেরকে ‘হামাস-সংশ্লিষ্ট’ হিসেবে চিহ্নিত করেছিল তারা।
২ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর জাহাজগুলো অচল হয়ে গেছে বলে দাবি করেছে সেন্টকম। শনিবার (৫ সেপ্টেম্বর) মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করে।
৪ ঘণ্টা আগে
পেশাগত দায়িত্ব পালনের সময় দুই নারী সাংবাদিককে আটক ও মারধরের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। মুসলিম পরিচয় জানার পর মারধরের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিকরা। ভুক্তভোগী দুই সাংবাদিকের নাম শাহীন খান ও নাফিসা খান। দুজনেই ডিজিটাল সংবাদমাধ্যম 'ফোর পিএম নিউজ নেটওয়ার্ক'
১০ ঘণ্টা আগে