স্ট্রিম ডেস্ক

ইরানের নেতাদের ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে তাদের সঙ্গে আলোচনা করাকে ‘সময়ের অপচয়’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক (এমওইউ) কার্যত শেষ হয়ে গেছে।
আজ বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, যুদ্ধবিরতি শেষ। আমি আর তাদের নিয়ে মাথা ঘামাতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ।’ তিনি আরও বলেন, ‘আমার দৃষ্টিতে, তাদের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয়। তারা মিথ্যাবাদী।’
ইরানে গত মঙ্গলবারের মার্কিন হামলা নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘গত রাতে আমরা খুব শক্তিশালী হামলা চালিয়েছি। ইরানের অত্যন্ত বিপজ্জনক লোকদের লক্ষ্যবস্তু করেছি।’
ইরানের নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, ‘তারা অসুস্থ মানসিকতার মানুষ। তারা নিষ্ঠুর ও সহিংস। তাদের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তাহলে তারা তা ব্যবহার করত।’
এর আগে ইরান দাবি করে, দেশটির হরমোজগান প্রদেশ ও বন্দরনগরী মাহশাহরে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র জানায়, হরমুজ প্রণালিতে তিনটি জাহাজে ইরানের হামলার পর তারা ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে ‘শক্তিশালী হামলা’ চালিয়েছে।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা উপলক্ষে দেশটিতে শোকযাত্রা চলছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হন।
এদিকে ন্যাটো মিত্র স্পেনের বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্পের ভাষায়, ‘স্পেন ন্যাটোর একটি ভয়াবহ অংশীদার।’
গত মার্চে স্পেন ঘোষণা দিয়েছিল, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ডে থাকা যৌথ সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্র ব্যবহার করতে পারবে না। একই সঙ্গে ওই অভিযানে অংশ নেওয়া মার্কিন সামরিক বিমানের জন্য নিজেদের আকাশসীমাও বন্ধ করে দেয় দেশটি।

.png)

ইরান যুদ্ধ এখনো শেষ হয়নি। নিরাপত্তা বিশ্লেষকরা এখনই নানা শিক্ষা খোঁজার প্রতিযোগিতায় নেমে পড়েছেন। অনেক প্রতিবেদনে মার্কিন অভিযানের বিভিন্ন রসদ ও কৌশলগত ঘাটতির কথা বলা হচ্ছে। প্রতিবেদনগুলোতে জ্বালানি তেল ও সারের জাহাজে হামলার ঝুঁকি ঠিকমতো বুঝতে না পারা এবং পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র ও ইন্টারসেপ্টরের অভাব
৩ ঘণ্টা আগে
মুসলিমদের অজু এবং এশীয়দের চাল ধোয়ার ক্ষেত্রে পানির ব্যবহার কমাতে বলেছে যুক্তরাজ্যের পানি নিয়ন্ত্রক সংস্থা। ‘পানি ব্যবহারে দক্ষতা: ধর্মীয় ও বৈচিত্র্যময় সম্প্রদায়’ কর্মসূচির অংশ হিসেবে এই পরামর্শ দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
এবছরের এপ্রিলে, ইতিহাসে প্রথমবারের মতো লিবিয়ার রাজনীতির প্রধান দুই প্রতিপক্ষ ১৯০ বিলিয়ন দিনার (প্রায় ৩ লাখ ৬৬ হাজার কোটি টাকা) বাজেট ভাগ করে দেশ পরিচালনায় একমত হয়েছে। মুয়াম্মার গাদ্দাফির পতনের ১৫ বছর পর, যুক্তরাষ্ট্র সমর্থিত এই বাজেটটি লিবিয়াকে বিভক্ত করে রাখা দুই মেরুকে এক কাতারে আনতে পারে
৪ ঘণ্টা আগে
শিশুদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের মামলায় যুক্তরাষ্ট্র সরকারকে ৪০ কোটি ডলার (প্রায় ৪ হাজার ৯০০ কোটি টাকা) দিতে রাজি হয়েছে সামাজিক মাধ্যম টিকটক। শুক্রবার (২১ আগস্ট) মার্কিন বিচার বিভাগ এই সমঝোতার ঘোষণা দেয়। শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায় এটি অন্যতম বড় আর্থিক সমঝোতা বলে জানিয়েছে বিবিসি।
৫ ঘণ্টা আগে