স্ট্রিম ডেস্ক

ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার পর তারা বাহরাইন, জর্ডান এবং কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় পাল্টা হামলা করেছে। এর আগে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা ইরানে টানা সপ্তম রাতের মতো হামলা চালিয়েছে। খবর আল-জাজিরা
কুয়েতে অবস্থানরত আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টার মধ্যেই শুক্রবার রাতে সেখানে চতুর্থবারের মতো বিমান হামলার সাইরেন বেজে উঠেছে।
কুয়েতি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী বর্তমানে ‘নিন্দনীয় ইরানি আগ্রাসনের পর ধেয়ে আসা শত্রুতামূলক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা মোকাবিলা করছে’।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘সেনাবাহিনীর জেনারেল স্টাফ উল্লেখ করছে যে যদি বিস্ফোরণের শব্দ শোনা যায়, তবে তা শত্রুতামূলক হামলা প্রতিহত করার উদ্দেশ্যে নিয়োজিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থারই ফলাফল।’
জর্ডানও দাবি করেছে, অন্তত ১০টি ড্রোন হামলা তাদের মিসাইল প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করেছে।
এদিকে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের বরাতে জানা গেছে, যেসব দেশ মার্কিন সামরিক বাহিনীকে জায়গা দিয়েছে, তাদেরকে একটি ‘উপযুক্ত জবাবের’ জন্য প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আইআরজিসি দাবি করেছে, সংশ্লিষ্ট দেশগুলো যেন তাদের নিজ নিজ নাগরিকদের সুরক্ষায় সিভিল ডিফেন্স ইউনিটগুলোকে সক্রিয় করে এবং নাগরিকদের সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু থেকে দূরে সরিয়ে নেয়। ইরানের দাবি, এসব দেশের ভূখণ্ডকে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর ক্ষেত্র বা লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করা হচ্ছে।
তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসির স্থল বাহিনী ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কুয়েতের ক্যাম্প আরিফজান-এ অবস্থিত একটি মার্কিন সামরিক লজিস্টিক হাবকে (রসদ সরবরাহ কেন্দ্র) লক্ষ্যবস্তু করেছে। সেখানে থাকা কর্মীদের হতাহত করারও দাবি করেছে তারা।
একই সাথে, আইআরজিসি কুয়েতের মার্কিন আলি আল সালেম বিমান ঘাঁটিতে আঘাত করার এবং সেখানকার রাডার-ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি জানিয়েছে। জানা গেছে, এই অভিযানে ওই ঘাঁটির একটি অস্ত্র রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার (উড়োজাহাজ রাখার স্থান) এবং একটি ড্রোন স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।

.png)

নেপাল-তিব্বতের বন্যায় নিহত ১ হাজার ছাড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন প্রায় সাড়ে চার হাজার মানুষ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দেশটিতে নিহতের সংখ্যা ৯৮৭ জনে পৌঁছেছে এবং ৫৮৩ জন বিদেশি নাগরিকসহ নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন।
২ ঘণ্টা আগে
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কয়েক মাসের মতবিরোধের জেরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। ১৮ মাস দায়িত্ব পালনের পর মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
৪ ঘণ্টা আগে
ভারতের উত্তরপ্রদেশের কৌশাম্বি জেলার একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে ৮ শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। সোমবার (৩১ আগস্ট) বিকেলে মানোরি গ্রামের এ দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
৫ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে এবং যুক্তরাষ্ট্র এর নিয়ন্ত্রণ নিচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, মার্কিন নৌবাহিনীর সহায়তায় প্রতি রাতে গড়ে ৩০ জাহাজ প্রণালি পার হচ্ছে।
৫ ঘণ্টা আগে