স্ট্রিম ডেস্ক

চীনের মধ্যাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যা, ঝড় ও ভূমিধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই দুর্যোগে ক্ষয়ক্ষতির তথ্য জানিয়েছে।
চীনের হুবেই প্রদেশসহ বিভিন্ন অঞ্চলে সোমবার রাতে আঘাত হানা বজ্রঝড় ও আকস্মিক বন্যায় প্রাণহানির ঘটনা ঘটেছে। হুবেই প্রদেশের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া নিউজ জানিয়েছে, প্রদেশের পূর্বাঞ্চলে বজ্রঝড়ে ১১ জনের মৃত্যু হয়েছে। আকস্মিক এই দুর্যোগে হুয়াংশি, হুয়াংগাং, ইঝৌ ও শিয়াননিং শহরগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু এলাকায় শক্তিশালী টর্নেডো আঘাত হেনেছে।
হুয়াংগাংয়ের হুয়াংঝৌ জেলায় ঝড়ের কবলে পড়ে ২২টি ভবন ভেঙে পড়েছে এবং ৪ হাজার ৮৫৫টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জেলাতেই ৩৩১ জন আহত হয়েছেন।
দক্ষিণাঞ্চলীয় গুয়াংজি ঝুয়াং অঞ্চলে মঙ্গলবার বন্যার সর্বোচ্চ লাল সতর্কবার্তা (রেড অ্যালার্ট) জারি হয়েছে। পার্শ্ববর্তী গুয়াংডং প্রদেশেও একই ধরনের সতর্কতা জারি রয়েছে।
সোমবার গুয়াংজির রাজধানী নাননিংয়ে ভারী বর্ষণে আকস্মিক বন্যা সৃষ্টি হয় এবং বেশ কয়েকটি জলাধার উপচে পড়ে। এই বন্যায় চারজন নিহত হয়েছেন এবং প্রায় ৫৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতোমধ্যে দুর্গত এলাকাগুলো থেকে ৪৮ হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।
এদিকে, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কানসু প্রদেশের একটি গ্রামে মঙ্গলবার সকালে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৩ গ্রামবাসী মাটির নিচে চাপা পড়েছেন। এখন পর্যন্ত অন্তত ১৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বন্যা ও ভূমিধস দুর্গত এলাকায় উদ্ধার অভিযান জোরদার, ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।
দুর্যোগ মোকাবিলায় চীনা সরকার কেন্দ্রীয় প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ তহবিল থেকে ১৬ কোটি ইউয়ান (প্রায় ২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার) বরাদ্দ করেছে।

.png)
%E0%A6%95%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-d501ce-256x144.webp)
মামলা নথিভুক্ত করায় ছয় ঘণ্টার বেশি সময় ধরে চলা ধর্না প্রত্যাহার করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। গত ২০ জুলাই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ‘সংসদ চলো’ মিছিলে পেলেট বন্দুকের ছররা গুলিতে ১৯ বছর বয়সী আন্দোলনকারী সাহিল লোচাব আহত হন। আহত শিক্ষার্থীর মামলা নিতে পুলিশ অস্বীকৃতি জান
২ ঘণ্টা আগে
ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয় নাবিকসহ দুটি বাণিজ্যিক জাহাজ ছিনতাই করেছে জলদস্যুরা। শুক্রবার (২১ আগস্ট) ভারতের নৌপরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, জিম্মি নাবিকরা এখন পর্যন্ত নিরাপদে আছেন। ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গত ২০ আগস্ট ইয়েমেন উপকূল থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দ
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে মহড়ার বিজ্ঞপ্তি প্রকাশ করে এক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার জন্য শনিবারের (২২ আগস্ট) সাপ্তাহিক 'চেঞ্জ অব গার্ড' বাতিল হয়।
৫ ঘণ্টা আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবার কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোরে তাঁকে সুস্থ ঘোষণার পর রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
৫ ঘণ্টা আগে