নিউ মেক্সিকোকে ‘নিউ আমেরিকা’, মহাসাগরের নামও পাল্টাতে চান ট্রাম্প

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৪২
ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা মানচিত্র। ছবি: এক্স থেকে নেওয়া
ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা মানচিত্র। ছবি: এক্স থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম বদলে ‘নিউ আমেরিকা’ রাখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আটলান্টিক কিংবা প্রশান্ত মহাসাগরের নাম পরিবর্তনের আভাসও দিয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) নতুন নামে অঙ্গরাজ্যটির একটি ছবিও নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট পোস্ট করেছেন ট্রাম্প। ছবিতে মানচিত্রের ওপর থাকা ‘মেক্সিকো’ শব্দটি লাল দাগ দিয়ে কেটে তার জায়গায় ‘আমেরিকা’ লেখা হয়েছে।

ট্রাম্পের পোস্ট করা ছবিটি পরে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করে। তবে ছবিটির কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কোনো অঙ্গরাজ্যের নাম পরিবর্তনের ক্ষমতা প্রেসিডেন্টের নেই, এটি কেবল সংশ্লিষ্ট অঙ্গরাজ্যই করতে পারে। তবে জিয়োগ্রাফিক নেমস ইনফরমেশন সিস্টেম (জিএনআইএস)-এর অধীন জলাশয়সহ বিভিন্ন ভৌগোলিক স্থানের নাম পরিবর্তনের ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে।

ট্রাম্পের এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন নিউ মেক্সিকোর ডেমোক্র্যাট গভর্নর মিশেল লুজান গ্রিশাম। এক্সে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, মধ্যপ্রাচ্যের সংকট ও গ্যাসের দাম বৃদ্ধির মতো বিষয় থেকে নাগরিকদের মনোযোগ সরাতেই মানচিত্রে রং করতে ব্যস্ত হোয়াইট হাউস। ডেমোক্র্যাট সিনেটর মার্টিন হেনরিখও ট্রাম্পের পোস্টের কড়া বিরোধিতা করেছেন।

ব্যুরো অব ইন্ডিয়ান অ্যাফেয়ার্স (বিআইএ)-এর নথি অনুযায়ী, ১৬ শতক থেকেই ভৌগোলিক এই অঙ্গরাজ্যের নাম ‘নিউ মেক্সিকো’।

বিভিন্ন ভৌগোলিক স্থানের নাম পরিবর্তনের কথা ট্রাম্প প্রায়ই বলেন। মেক্সিকো উপসাগরের নাম ‘গালফ অব আমেরিকা’ ও লেক অন্টারিওর নাম পরিবর্তনের পর তিনি বলেন, ‘আমাদের একটি উপসাগর ও একটি হ্রদ আছে। এখন শুধু একটি মহাসাগর দরকার। তাই হয়তো আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের নাম বদলাতে হবে। এমনকি দুটির নামই পরিবর্তন করা হতে পারে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত