দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত অন্তত ১১

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: আল-জাজিরা
বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ছবি: আল-জাজিরা

দক্ষিণ লেবাননের কফর রেমান শহরে ইসরায়েলি বিমান হামলায় এক শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে চালানো হামলায় আরও অন্তত দুজন নিখোঁজ রয়েছেন।

গতকাল রোববার পার্শ্ববর্তী আরাব সালিম শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭ জন নিহত এবং ২০ জন আহত হন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা হিজবুল্লাহর স্থাপনার পাশের ভবনকে লক্ষ্যবস্তু করেছিল।

গত জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল-লেবাননের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই হলেও ইসরায়েলি হামলা থামেনি।

সোমবার রাতের হামলার পর কফর রেমান শহর থেকে আল জাজিরার সাংবাদিক জাইনা খোদর জানান, পুরো দক্ষিণ লেবাননে এখন চরম অনিশ্চয়তা ও আতঙ্ক বিরাজ করছে।

তিনি বলেন, ‘নিহতদের মধ্যে দুই মাসের এক শিশুসহ একাধিক শিশু রয়েছে। সাধারণ মানুষ জানে না এরপর কী হতে যাচ্ছে। গত ৪৮ ঘণ্টায় একের পর এক ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিক নিহত হচ্ছেন এবং আবাসিক ঘরবাড়ি ধ্বংস হচ্ছে।’

তিনি আরও জানান, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজদের উদ্ধারে সিভিল ডিফেন্সের কর্মীরা সারা রাত ধরে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের ২ মার্চ থেকে নতুন করে ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৪ হাজার ৩৫৮ জনের মৃত্যু এবং ১২ হাজার ৩৫৯ জন আহত হয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত গত তিন বছরে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৮ হাজার ৯২০ দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ৩০ হাজার ৫৯৫ জন।

তথ্যসূত্র: আল-জাজিরা

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত