গাজায় দাফন আয়োজনেও ইসরায়েলি হামলা, নিহত ৮

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১২: ০৫
গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা। ছবি: সংগৃহীত
গাজায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা। ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজাজুড়ে ইসরায়েলি হামলায় শুক্রবার অন্তত ১৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একটি দাফন অনুষ্ঠানে ড্রোন হামলায় আটজন রয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। খবর আলজাজিরার।

হামাসের সঙ্গে তথাকথিত ‘যুদ্ধবিরতি’ চুক্তির ৯ মাস পরও প্রায় প্রতিদিনই ইসরায়েল তা লঙ্ঘন করে হামলা চালিয়ে আসছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এবং একটি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের আল-বালাতা বাজার এলাকায় বেসামরিক মানুষের একটি জটলা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে একই এলাকায় আরেক হামলায় এক ফিলিস্তিনি নিহত হন। তার জানাজায় অংশ আহমেদ ইয়াসিন মসজিদের বাইরে জড়ো হয়েছিল শোকাহত মানুষ।

গাজা সিটি থেকে আলজাজিরার হানি মাহমুদ জানান, ‘যুদ্ধবিরতির কোনো তোয়াক্কাই করা হচ্ছে না। জানাজায় অংশ নিতে মসজিদ থেকে বের হওয়ার সময় ওই ড্রোন হামলা চালানো হয়।’

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলার কথা নিশ্চিত করেছে। তাদের দাবি, তারা মধ্য গাজায় একটি ‘সন্ত্রাসী’ সেলকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হওয়ার তথ্য তাদের কাছে আছে। হামলার ফলাফলগুলো খতিয়ে দেখা হচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত