স্ট্রিম ডেস্ক

ইরাকে অবস্থানরত সব মার্কিন সেনা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জাইদি এ তথ্য জানিয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্র সফররত আল-জাইদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর এ ঘোষণা এল। খবর আলজাজিরার।
২০০৩ সালে সাদ্দাম হোসেন সরকারের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে ইরাকে প্রবেশ করে যুক্তরাষ্ট্র। সাদ্দাম সরকারের পতনের পরও দেশটিতে মার্কিন সেনা মোতায়েন ছিল। পরিকল্পনা অনুযায়ী সেনা প্রত্যাহার সম্পন্ন হলে ইরাকে টানা ২৩ বছরের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে বলে মনে করছেন দুই দেশের কর্মকর্তারা।
মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে আল-জাইদি সাংবাদিকদের বলেন, ‘আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরাক ছেড়ে যাবে। তবে মার্কিন কোম্পানিগুলো ইরাকে তাদের কার্যক্রম চালিয়ে যাবে।’
ট্রাম্প বলেন, ‘আমরা মনে করি না, ইরাকে আমাদের সামরিক বাহিনী রাখার আর প্রয়োজন আছে।’ এ সময় তিনি ইরাকে মার্কিন তেল কোম্পানিগুলোর ক্রমবর্ধমান বিনিয়োগ ও ব্যাবসায়িক সম্পর্কের কথাও উল্লেখ করেন।
বৈঠকের পর এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানায়, আইএসবিরোধী অভিযান সমাপ্ত করতে ইরাকের সঙ্গে ২০২৪ সালে সই হওয়া চুক্তির প্রতি যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ওই চুক্তি সইয়ের সময় ইরাকে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা মোতায়েন ছিল।
উল্লেখ্য, ইরানকে ঘিরে চলমান সংঘাতের মধ্যে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে একাধিকবার হামলা হয়েছে। ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ এসব হামলার দায় স্বীকার করেছিল।

.png)

অস্ট্রিয়ার মিউজিয়াম অব অ্যাপ্লাইড আর্টসের (এমএকে) প্রদর্শনী কক্ষ থেকে ৬৭৩টি হীরা বসানো একটি নেকলেস চুরি গেছে। প্ল্যাটিনামে গড়া ২০০ ক্যারেটের নেকলেসটি চুরির দায়ে দুই সন্দেহভাজনকে খুঁজছে ইউরোপের পুলিশ।
১ ঘণ্টা আগে
নেপালের সাম্প্রতিক আকস্মিক বন্যায় একের পর এক শহর, বাড়িঘর ও বহুতল ভবন পানির স্রোতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এমন ধ্বংসযজ্ঞের মাঝেও একটি সবুজ রঙের বাড়ি অক্ষত থাকা এবং ভেতরে আটকে থাকা পরিবারকে জীবিত উদ্ধারের ঘটনা সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে।
২ ঘণ্টা আগে
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন প্রায় ২ হাজার ৫০০ মানুষ। শনিবার (২৯ আগস্ট) সকালে নেপাল পুলিশের হালনাগাদ তথ্যানুযায়ী, এ পর্যন্ত ২ হাজার ৩০১ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে বন্যাদুর্গত পাহাড়ি এলাকায় নতুন করে দ্বিতীয় হ্রদ তৈরি হওয়ায় সেখানে আরও বড় ধরনের
৩ ঘণ্টা আগে
আকস্মিক বন্যায় ৫ শতাধিক বিদেশিসহ হাজারো মানুষ নিখোঁজ হওয়ার পর আন্তর্জাতিক উদ্ধারকারী দলের সহায়তা নিতে রাজি হয়েছে নেপাল। শুক্রবার (২৮ আগস্ট) নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক চাপের মুখে দেশটির আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কমিটি এই অনুমতি দিতে রাজি হয়।
৪ ঘণ্টা আগে