স্ট্রিম ডেস্ক

সৌদি আরব, কাতার ও পাকিস্তানকে আব্রাহাম অ্যাকর্ডে সই করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২৫ মে) ট্রুথ সোশ্যালে ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় জড়িত মধ্যস্থতাকারী দেশগুলোকে অবিলম্বে সই করার ‘বাধ্যতামূলক’ অনুরোধ জানান।
ইসরায়েলের সঙ্গে আরব ও মুসলিম দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ২০২০ সালে ট্রাম্প প্রশাসন এই আব্রাহাম অ্যাকর্ডস চালু করে।
মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিরাপত্তা জোরদার করা এবং ইরানের আঞ্চলিক প্রভাব হ্রাসই এই চুক্তির মূল উদ্দেশ্য। এ ছাড়া মিত্রদের মধ্যে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখতে চায় যুক্তরাষ্ট্র।
ট্রাম্প বলেন, ‘আমি অবিলম্বে এই দেশগুলোকে আব্রাহাম অ্যাকর্ডসের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিচ্ছি।’ শান্তি আলোচনায় অংশ নেওয়া সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইতিমধ্যে এই চুক্তিতে সই করেছে।
মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনা ‘খুব সুন্দরভাবে এগিয়ে চলছে’। তিনি বলেন, ‘সবার ভালো হয় এমন চুক্তি হতে হবে। অথবা কোনো চুক্তিই হবে না। আর চুক্তি না হলে আবারও যুদ্ধে ফিরব—আগের চেয়ে শক্তিশালী হয়ে।’

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৪ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৪ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৬ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৬ ঘণ্টা আগে