স্ট্রিম ডেস্ক

ইরানে আরও হামলার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই বক্তব্যের পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে। একইসঙ্গে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়েও নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। খবর ব্লুমবার্গের।
বুধবার (৮ জুলাই) তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটো সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা চালাতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসার আগে ট্রাম্প বলেন, ‘আজ (বুধবার) রাতে আমরা তাদের ওপর খুব শক্ত আঘাত হানতে যাচ্ছি।’ এ সময় ইরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে তিনি বলেন, ‘তারা প্রতিদিন চুক্তি ভঙ্গ করছে।’
এর আগে ইরান দাবি করে, দেশটির হরমোজগান প্রদেশ ও বন্দরনগরী মাহশাহরে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা বাহরাইন ও কুয়েতে যুক্তরাষ্ট্রের ৮৫টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র জানায়, হরমুজ প্রণালিতে তিনটি জাহাজে ইরানের হামলার পর তারা ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে ‘শক্তিশালী হামলা’ চালিয়েছে।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা উপলক্ষে দেশটিতে শোকযাত্রা চলছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি নিহত হন।

.png)

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা পরিকল্পনার নিন্দা জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এ ধরনের পদক্ষেপ অন্য দেশের ওপর যুক্তরাষ্ট্রের ‘বহির্দেশীয় সার্বভৌমত্ব’ প্রতিষ্ঠার চেষ্টা। শনিবার এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন বাঘাই।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলা ও হুমকির জেরে হরমুজ প্রণালি কার্যত অচল করে রেখেছে ইরান। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবাহিত হওয়া গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ থাকলে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হওয়ার কথা। তবে নৌপথটি বন্ধ থাকলেও তেলের সরবরাহ সচল রাখার নতুন কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
৬ ঘণ্টা আগে-6d10f0-256x144.webp)
কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেল শিখা-ইনের মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে ওই হোটেলে অগ্নিকাণ্ডের পর পালিয়ে যান তিনি, কলকাতা ফিরে গ্রেপ্তার হলেন। খবর দ্য প্রিন্ট
৭ ঘণ্টা আগে
কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তিন দিন ধরে আলোচনার পর কোনো সমঝোতা না হওয়ায় নতুন শুল্ক আরোপ করা হয়। খবর আল–জাজিরার। আলোচকদের চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা শনিবার স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে শেষ হয়। ত
৮ ঘণ্টা আগে