স্ট্রিম ডেস্ক

হোয়াইট হাউস প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজ অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনায় ইরানের সংশ্লিষ্টতা নেই বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে। তবে এই ঘটনায় তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। খবর মিডল ইস্ট আইয়ের।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন হিলটন হোটেলে রোববার ওই নৈশভোজে অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পসহ সরকারের শীর্ষ স্থানীয়রা। হঠাৎ গুলির শব্দ আসার পর জরুরিভিত্তিতে ট্রাম্পসহ অন্যদের সরিয়ে নেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা।
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে এই ঘটনার পর সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন উঠেছিল। এর পর ওই মন্তব্য করেন ট্রাম্প।
ওয়াশিংটনের পুলিশপ্রধান জেফরি ক্যারল জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল। তবে এখন পর্যন্ত এ ঘটনায় আর কোনো সন্দেহভাজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেল বলেছেন, তদন্তকারীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্রগুলো পরীক্ষা করে দেখছেন। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিও নেওয়া হচ্ছে।

.png)

বহুজাতিক আমেরিকান কোম্পানি জনসন অ্যান্ড জনসনের বেবি পাউডার ও ট্যাল্কযুক্ত অন্যান্য পণ্য ব্যবহারে ক্যান্সার হওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রে হাজার হাজার মামলা হয়েছিল। এসব মামলা নিষ্পত্তিতে ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার (৬৮ হাজার ২০ কোটি টাকা) দেওয়ার প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। খবর বিবিসির।
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। এমন সময়ই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ফলে যুদ্ধের সম্ভাব্য কূটনৈতিক সমাধানের এই পর্যায়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
৩ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন দেশটির সাবেক কর্মকর্তারা। এ বিষয়ে নিজেদের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখেছেন ইসরায়েলের সাবেক প্রায় ৬০০ সেনা, গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তা। খবর আলজাজিরার।
৩ ঘণ্টা আগে
ইরাকে একাধিক হামলায় ইউক্রেনের বোমা ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আবুদি। তিনি বলেছেন, নতুন তথ্যানুযায়ী ইরাকে কয়েকটি বোমা হামলায় ইউক্রেন জড়িত থাকতে পারে। এসব হামলার লক্ষ্য ছিল ইরাকি সরকারের বিভিন্ন স্থাপনা। খবর আলজাজিরার।
৪ ঘণ্টা আগে