খোলা চিঠিতে পেজেশকিয়ান
তথ্যসূত্র:

ট্রাম্প প্রশাসনের ইরান অভিযান কি আদতে মার্কিন জনগণের স্বার্থ রক্ষা করছে? এই প্রশ্ন তুলে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের উদ্দেশে এক খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (১ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এই চিঠি পোস্ট করেন তিনি।
চিঠিতে পেজেশকিয়ান প্রশ্ন করেন, ‘এই যুদ্ধে মার্কিন জনগণের ঠিক কোন স্বার্থ রক্ষা পাচ্ছে? বর্তমান মার্কিন সরকারের “আমেরিকা ফার্স্ট” নীতি কি আদৌ অগ্রাধিকার পাচ্ছে?’
ইরানি প্রেসিডেন্ট দাবি করেন, আধুনিক ইতিহাসে ইরান কখনোই আগ্রাসন, উপনিবেশবাদ বা আধিপত্যবাদের পথ বেছে নেয়নি এবং কোনো যুদ্ধেরও সূচনা করেনি। তাঁর মতে, ইরানকে হুমকি হিসেবে তুলে ধরা মূলত ক্ষমতাশালীদের রাজনৈতিক ও অর্থনৈতিক খেয়ালখুশির ফসল। পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ইরানের চলমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে তিনি ‘বৈধ আত্মরক্ষা’ হিসেবে অভিহিত করেন।
চিঠিতে পেজেশকিয়ান মার্কিন সরকার ও সাধারণ জনগণের মধ্যে পার্থক্য টেনে বলেন, ‘ইরানি জনগণের মনে অন্য কোনো জাতি বা মার্কিন ও ইউরোপীয় জনগণের প্রতি কোনো বিদ্বেষ নেই। এই বিশ্বাস রাজনৈতিক অবস্থান নয়, বরং আমাদের সংস্কৃতির অংশ।’
চিঠির শেষে ইরানের প্রেসিডেন্ট বিশ্ববাসীকে সতর্ক করে বলেন, ‘পৃথিবী এখন এক বড় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। সংঘাতের এই পথ নিরর্থক।’
এদিকে চিঠিটি পোস্ট হওয়ার কয়েক ঘণ্টা পর দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি নেতৃত্বকে ‘পৃথিবীর সবচেয়ে সহিংস ও গুন্ডা’ শাসনব্যবস্থা হিসেবে আখ্যা দেন। ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা অনেকাংশে ধ্বংস হয়ে গেছে এবং এই যুদ্ধ এখন ‘সমাপ্তির পথে’।

.png)

জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রা চলাকালে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় একজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) রাতে ব্র্যান্ডেনবুর্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে এ ঘটনা ঘটে।
৪১ মিনিট আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রহ্লাদ জোশী। শনিবার (২৫ জুলাই) রাতে রাষ্ট্রপতি ভবনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় দিল্লির যন্তর মন্তরে এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটি।
১৫ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির বিরোধী দলগুলো। আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল একে ‘গণতন্ত্রের বড় জয়’ অভিহিত করেছেন।
১৬ ঘণ্টা আগে