স্পোর্টস ডেস্ক

মিচেল স্টার্কের বোলিং তোপে ম্যাকাই টেস্টের প্রথম সেশনেই চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মধ্যাহ্নভোজনে যাওয়ার আগে ৩৫ রানে ৬ উইকেট হারিয়েছে সফরকারীরা।
প্রথম ওভার থেকেই স্টার্কেরবোলিংয়ে লণ্ডভণ্ড হয়ে গেছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ম্যাচের প্রথম বলেই স্টার্কের ফুল লেন্থের বল মিডউইকেটে খেলতে গিয়ে গালিতে ক্যামেরন গ্রিনকে ক্যাচ দিয়ে শূন্য রানে বিদায় নেন ওপেনার সাদমান ইসলাম।
ইনিংসের ৩য় ওভারে আবারও স্টার্কের বলে স্লিপে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। ঠিক পরের বলেই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এলবিডব্লিউ হয়ে শূন্য রানে বিদায় নেন। প্রথম তিন ব্যাটারই কোনো রান না করে প্যাভিলিয়নে ফেরেন। ৫ম ওভারে ১০ রানের মাথায় মুমিনুল হক আউট হলে টেস্টে সর্বনিম্ন রানে আউট হওয়ার শঙ্কায় পড়ে টাইগাররা।
ইনিংসের ৭ম ওভারে বো ওয়েবস্টার স্লিপে সহজ ক্যাচ ছাড়ায় বেঁচে গিয়েও জীবন কাজে লাগাতে পারেননি লিটন দাস। পরের বলেই স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে শূন্য রানে ফেরেন তিনি। এর মাধ্যমে মাত্র ২২ বলের ব্যবধানে পাঁচ উইকেট (ফাইফার) শিকার করার নজির গড়েন স্টার্ক। ডেল স্টেইনের ৪৩৯ উইকেট টপকে টেস্টে পেসারদের মধ্যে সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষ পাঁচে উঠে এসেছেন তিনি।
ব্যাটিং বিপর্যয়ে একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। কিন্তু ৪২ বলে ৫ রান করার পর ১৫.৩ ওভারে প্যাট কামিন্সের ভেতরে ঢোকা বলে বোল্ড হয়ে ২১ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ।
২১ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও পেসার হাসান মাহমুদ। ১৬.৫ ওভারে মিরাজ চার মেরে দীর্ঘ ১৫ ওভার পর দলের প্রথম বাউন্ডারি এনে দেন। প্রথম দিনের প্রথম সেশনের ২৩ ওভার শেষে ৬ উইকেটে ৩৫ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ। মিরাজ ৪৮ বলে ১১ রান এবং হাসান মাহমুদ ২৪ বলে ৮ রানে অপরাজিত থেকে ১৪ রানের প্রতিরোধ গড়েছেন।
টেস্টে বাংলাদেশের দলীয় সর্বনিম্ন স্কোর ৪৩ রান টপকাতে এখনো ৮ রান বাকি!

.png)

ম্যানচেস্টার সিটি ছেড়ে ৭৫ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে উত্তর লন্ডনের ক্লাব টটেনহ্যাম হটস্পারে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিওনিও। বিবিসির তথ্য অনুযায়ী, সাভিওনিওর ক্লাব ছাড়ার ইচ্ছার কারণে প্রাথমিক ৭৫ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে সায় দিয়েছে ম্যানচেস্টার সিটি। এর সঙ্গে পারফরম্যান্স বোনাস হিসেবে আরও ১০
১২ ঘণ্টা আগে
ম্যাকাইয়ে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার শেষ টেস্ট। প্রথম টেস্টে ৯ উইকেটে জয়ের পর অজিদের নিজেদের মাটিতেই হোয়াইটওয়াশ করার বিরল সুযোগ টাইগারদের সামনে। শনিবার (২২ আগস্ট) ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ম্যাচ শুরু হবে। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় খ
১৮ ঘণ্টা আগে
টানা দুই মৌসুম ট্রফিশূন্য স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ট্রফি খরা কাটাতে দীর্ঘ ১৩ বছর পর দলটির ডাগআউটে ফিরেছেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো। বার্সেলোনাকে টপকে স্প্যানিশ লা লিগায় রিয়ালের আধিপত্য ফেরাতে ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আবারও 'স্পেশাল ওয়ান'-এর ওপরই ভরসা রাখছেন। ফরাসি তারকা কিলিয়া