স্ট্রিম প্রতিবেদক

জেলাগুলোর দায়িত্ব মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের মধ্যে ভাগ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন জামায়াতে ইসলামীর ১১ সংসদ সদস্য।
রোববার (৩০ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন তাঁরা। রিটে দায়িত্ব বণ্টনের সিদ্ধান্তকে বেআইনি ও সরকারের আইনগত এখতিয়ারবহির্ভূত ঘোষণা করার আবেদন জানানো হয়েছে।
রিট দায়েরকারীদের আইনজীবী শিশির মনির বলেন, ২০০১ সালেও একইভাবে মন্ত্রীদের মধ্যে জেলা ভাগ করে দায়িত্ব দেওয়া হয়েছিল। পরে ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করা হয়।
তিনি বলেন, ওই মামলায় হাইকোর্টের একটি বেঞ্চ জেলা ভাগ করে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। বর্তমান সিদ্ধান্তও সরকারি কার্যবিধি, সংবিধান এবং উচ্চ আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক। তাই এ সিদ্ধান্তের কোনো আইনগত ভিত্তি নেই।
রিটকারী সংসদ সদস্যরা হলেন, পাবনা-১ আসনের নাজিবুর রহমান, ঢাকা-১৪ আসনের মীর আহমাদ বিন কাসেম, রংপুর-৫ আসনের গোলাম রব্বানী, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নুরুল ইসলাম, চুয়াডাঙ্গা-১ আসনের মাসুদ পারভেজ, যশোর-১ আসনের আজিজুর রহমান, বাগেরহাট-২ আসনের শেখ মনজুরুল হক রাহাদ, পটুয়াখালী-২ আসনের শফিকুল ইসলাম, শেরপুর-১ আসনের রাশেদুল ইসলাম রাশেদ, গাজীপুর-৪ আসনের সালাহউদ্দিন ও চট্টগ্রাম-১৬ আসনের জহিরুল ইসলাম।

.png)

দীর্ঘ চিকিৎসা শেষে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। রোববার (৩০ আগস্ট) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
সেপ্টেম্বর শেষ নাগাদ দুই লাখ বাংলাদেশি শ্রমিককে মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এর বাইরে আরও ১০ হাজার শ্রমিককে বিনা খরচে দেশটিতে পাঠানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীতে দোকানে মিলছে না সার। চলতি রোপা আমন নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। কোথাও কোথাও বেশি দাম দিলে সার পাচ্ছেন বলে অভিযোগ তাদের। তবে ডিলাররা বলছেন, চাহিদার তুলনায় কম বরাদ্দ পাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও কৃষি বিভাগের দাবি, সারের কোনো সংকট নেই। চাষিরা প্রয়োজনের অতিরিক্ত সার ব্যবহার করছেন।
১ ঘণ্টা আগে
গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে ভবিষ্যতে গুমের মতো মানবতাবিরোধী অপরাধ বন্ধে পৃথক আইনি কাঠামো প্রণয়ন করা হচ্ছে। ৩০ আগস্ট ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণ
১ ঘণ্টা আগে