স্ট্রিম সংবাদদাতা

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভারী বৃষ্টিপাতের মধ্যে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার দুটি এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার সোনাহার মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার খাদিমুল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম (৩০)। আরেকজন উপজেলার দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার কৃষক আকাব্বর খান (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে নিজ জমিতে পাট কাটার সময় বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। পরে তাকে উদ্ধার করে দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, উপজেলার শিমুলতলী এলাকায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান আকাব্বর খান।
দেবীগঞ্জ থানার ওসি মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে দুজনের মৃত্যুর ঘটনায় আলাদা অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা চলছে। আইনগত কার্যক্রম ও সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

.png)

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯৬ জন। শনিবার (২৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
১ ঘণ্টা আগে
হামের উপসর্গে শনিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় দেশে তিন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে ৮৮৬ শিশুর শরীরে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। শনিবার (২৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৮৬৪ শিশুর মৃত্যু হয়েছে।
২ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার পাঁচটি রুটে বাস চলাচল বন্ধের ঘোষণা প্রত্যাহার করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। শনিবার (২৯ আগস্ট) বেলা ২টায় জেলা প্রশাসক সম্মেলনকক্ষে প্রশাসনের সঙ্গে বাস মালিক সমিতি ঐক্য পরিষদের আলোচনা সভায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।
২ ঘণ্টা আগে
মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা, সব বিবেচনা করে সরকার সে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় ঝিনাইদহ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সৌদি আরব, তুরস্ক ও
২ ঘণ্টা আগে