বেতন না পেয়ে সড়ক অবরোধ, ফতুল্লায় পোশাক কারখানা বন্ধ
স্ট্রিম সংবাদদাতানারায়ণগঞ্জ
-95909a-480x270.webp)
নারায়ণগঞ্জের ফতুল্লায় বেতন পরিশোধ না করে কারখানা বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন একটি গার্মেন্টেসের শ্রমিকেরা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের মাসদাইর পুলিশ লাইনের সামনে এ অবরোধ করেন ইউনাইটেড এ্যাপারেল কম্পোজিট লিমিটেডের শ্রমিকেরা। হয়। পরে প্রায় ৪৫ মিনিট পর পুলিশের আশ্বাসে শ্রমিকেরা সড়ক থেকে সরে যায়। এ সময় সড়কে যানচলাচলে কিছুসময়ের জন্য বিঘ্ন ঘটে।
ঘটনাসূত্রে জানা যায়, সময়মতো বেতন পরিশোধের দাবিতে কারখানাটির শ্রমিকেরা ১৩ ও ১৪ সেপ্টেম্বর দুই দিন কর্মবিরতি পালন করেন। পরে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ইউনাইটেড এ্যাপারেল কম্পোজিট লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) স্বাক্ষরিত এক নোটিশে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, গ্যাস ও বিদ্যুৎ-সংকটসহ বিভিন্ন কারণ দেখিয়ে চলতি মাসে নির্ধারিত সময়ে বেতন পরিশোধ করা সম্ভব নয় বলে জানানো হয়। একই নোটিশে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ ঘোষণা এবং বন্ধকালীন সময়ে শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না বলে জানানো হয়। এই নোটিশের অনুলিপি নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার, শ্রম অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে শ্রমিকেরা বেতন পরিশোধ ও কারখানা খোলার দাবিতে বিক্ষোভ শুরু করেন।
শিল্প পুলিশের পরিদর্শক আনোয়ারুল হক বলেন, শ্রমিকেরা বেতন পরিশোধের দাবিতে দুই দিন কর্মবিরতি পালন করেন। পরে মঙ্গলবার শ্রমিক নেতা হাসনাতের নেতৃত্বে প্রায় ১৫০ জন মাসদাইর পুলিশ লাইনের সামনে সড়ক অবরোধ করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে কারখানার ভেতরে নিয়ে যায়।
এ বিষয়ে কারখানাটির মালিক নবী নেওয়াজ লিটনের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করেননি।
.png)





-2bf04c-256x144.webp)
