নারীকে প্রকাশ্যে হেনস্তা
রোববার প্রকাশ্যে হেনস্তার ঘটনায় নেতৃত্ব দেন জেলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. হুমায়ুন কবির। প্রকাশ্যে হেনস্তার ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি মামলা করেন ভুক্তভোগী নারী। এতে গ্রেপ্তার প্রধান আসামি বিএনপি নেতাসহ পাঁচজনকে সোমবার কারাগারে পাঠিয়েছেন আদালত।
স্ট্রিম সংবাদদাতা

ভোলার বোরহানউদ্দিনে পরকীয়ার অভিযোগ তুলে এক নারীকে প্রকাশ্যে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতাসহ পাঁচ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে তাঁদের আদালতে উপস্থাপন করা হলে ওই আদেশ দেন বিচারক। দুপুর ২টায় ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার।
এর আগে ‘পরকীয়ার’ অভিযোগ তুলে রোববার (৭ সেপ্টেম্বর) সকালে বোরহানউদ্দিনের বড়মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা ৫ নম্বর ওয়ার্ডের এক গৃহবধূকে গাছে বেঁধে চুল কেটে ও গলায় জুতার মালা পরিয়ে প্রকাশ্যে হেনস্তা করা হয়। ওই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা করেন। এতে প্রধান আসামি মো. হুমায়ুন কবির বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। তাঁর নেতৃত্বে কয়েকজন মিলে ওই নারীকে হেনস্তা করা হয়।

কারাগারে নেওয়া ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি বিএনপি নেতা মো. কবির হোসেন (৪৮), ৬ নম্বর আসামি মো. রশিদ (৫৮), ৭ নম্বর আসামি মো. মেহেদী হাসান (২১), ৮ নম্বর আসামি মো. ইসমাইল (২৫) ও ৯ নম্বর আসামি মো. মিরাজ (২৮)। তাঁদের সবার বাড়ি জেলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের উত্তর বাটামারা ৫ নম্বর ওয়ার্ডে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার জানান, মামলার পর পরই জেলা পুলিশ সুপারের নির্দেশে বোরহানউদ্দিন থানার একাধিক দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহার উল্লিখিত পাঁচ আসামিকে গ্রেপ্তার করে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
নারীকে হেনস্তার ঘটনা নিয়ে রোববার বাংলা স্ট্রিমসহ অন্যান্য সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তোলপাড়। অনেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেছেন।
দলের নেতার গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন বিএনপির সদস্যসচিব কাজী মোহাম্মদ আজম বলেন, ‘বিষয়টি আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি। বিএনপির ওই নেতা অতি উৎসাহী হয়ে কাজটি করেছেন। বিএনপি এসব অন্যায় কাজকে সাপোর্ট করে না। তাঁর বিরুদ্ধে খুব শিগগিরই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

.png)

আওয়ামী লীগের আমলে ২০১৮ সালের ‘বিতর্কিত’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জন জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
৯ ঘণ্টা আগে
সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা ও করপোরেশনের শীর্ষ পদে একযোগে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ায় প্রশাসনের ভেতরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্তদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের সাবেক নেতাদের আধিক্য রয়েছে।
৯ ঘণ্টা আগে
চলমান গ্যাস সংকটের প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনেও, যার ফলে গেল সপ্তাহের তুলনায় লোডশেডিং বেড়েছে। সরকারের পক্ষ থেকে শিগগিরই সমাধানের আভাস না পাওয়ায় এ সংকটের নেতিবাচক প্রভাব আরও সপ্তাহখানেক চলতে পারে।
১০ ঘণ্টা আগে
নিরাপত্তা চেয়ে মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার করা সাধারণ ডায়েরি (জিডি) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত বনানী থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
১১ ঘণ্টা আগে