স্ট্রিম সংবাদদাতা
-029e47-720x405.webp)
ঢাকার সাভারে একটি ওরস বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতারা। আগামী ২৬ ও ২৭ আগস্ট সুরেশ্বর পীরের অনুসারী জাবের আল জাহাঙ্গীরের বাড়িতে ওই ওরস অনুষ্ঠানের কথা রয়েছে।
রবিবার (২৩ আগস্ট) এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সাভার মডেল থানায় স্মারকলিপি দেন তারা।
স্মারকলিপিতে হেফাজতে ইসলাম, বিএনপি, যুবদল, জামায়াতে ইসলামী, খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলামের স্থানীয় ১০ জন নেতা-কর্মী স্বাক্ষর করেন। তাদের অভিযোগ, ওরসে ধর্মীয় দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যহীন আলোচনা করা হয়, যা এলাকায় সামাজিক ও ধর্মীয় বিরোধ তৈরি করছে।
অভিযোগপত্রে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন— চাকুলিয়ার পীর সাহেব মাওলানা তৈয়বুর রহমান খান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী, হেফাজতে ইসলাম ঢাকা জেলা উত্তর শাখার আমির মাওলানা আলী আকবর কাসেমী, একই শাখার মহাসচিব মাওলানা আলী আজম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম সাভার থানা শাখার সভাপতি মাওলানা আলী আশরাফ তৈয়ব, সাভার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ মোহা. আবুল খায়ের বেপারী, সাভার থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সাইদুল ইবনে হাসিব সোহেল, জামায়াতে ইসলামীর কর্মী আমিনুল ইসলাম আমিন এবং সাভার থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মঞ্জু মোল্লা।
তবে অভিযোগ অস্বীকার করে কাজী জাবের আল জাহাঙ্গীর জানান, তিনি কোনো বিতর্ক বা বিশৃঙ্খলায় জড়াতে চান না। বিগত ১৯ বছর ধরে নিজ বাড়ির সীমানার ভেতরে ঘরোয়া পরিবেশে তার বাবার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত হয়ে আসছে। কোনো মাইক বা প্যান্ডেল ব্যবহার না করা সত্ত্বেও ২০২৪ সালে তার বাড়িতে হামলার ঘটনা ঘটেছিল। নতুন করে আবারও হামলার শঙ্কায় তিনি থানায় জিডি করেছেন।
আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে দুই পক্ষকেই শান্ত থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। সাভারের ইউএনও মো. সাইফুল ইসলাম ও থানার ওসি মো. সাইফুল আলম জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
-029e47-480x270.webp)

.png)

রোহিঙ্গা সংকট দেশের মানবনিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, কূটনৈতিক স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
৯ মিনিট আগে
বিশ্বজুড়ে মানবিক সহায়তার তহবিল কমে আসায় রোহিঙ্গা শরণার্থীদের জন্য চলমান সহায়তা কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়ছে। এমন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদে সহায়তা নিশ্চিত করতে টেকসই ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের (এইচসিআই) গ্লোবাল হেড মাহমুদা খান।
১০ মিনিট আগে
রাজধানী ঢাকায় মাদক ব্যবসায় জড়িত ৪০৬ জন কারবারিকে শনাক্ত করে তালিকা সম্পন্ন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
৪২ মিনিট আগে
হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন রাজশাহীর কৃষক ও আলু ব্যবসায়ীরা। জাতীয় স্বার্থে সর্বোচ্চ ৫ টাকা ২০ পয়সা পর্যন্ত ভাড়া মেনে নিলেও এর বেশি ভাড়া তারা মানবেন না বলে জানিয়েছেন। অন্যদিকে হিমাগার মালিকেরা প্রতি কেজি আলুর জন্য কমপক্ষে ৭ টাকা ভাড়া দাবি করছেন।
৪২ মিনিট আগে