
রাজধানী ঢাকায় মাদক ব্যবসায় জড়িত ৪০৬ জন কারবারিকে শনাক্ত করে তালিকা তৈরি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এদের বেশিরভাগই ইয়াবা ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং (অর্থপাচার) আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগের এক কর্মকর্তা জানান, ৪০৬ জন মাদক কারবারির নাম-ঠিকানা পাওয়া গেছে। তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক পৃষ্ঠপোষক, আত্মীয়স্বজন, ব্যাংক অ্যাকাউন্ট ও সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। সেই অনুযায়ী এখন পর্যন্ত ২৫ জন মাদক কারবারির বিস্তারিত তথ্য এসেছে। সবার তথ্য পাওয়ার পর অর্থপাচার আইনে মামলার প্রক্রিয়া শুরু করা হবে।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএস) মো. নজরুল ইসলাম বলেন, ‘মাদক কারবারিদের আইনের আওতায় আনার জন্য আমরা গুরুত্ব দিয়ে তথ্য যাচাই-বাছাই করছি। আমাদের তদন্ত সম্পন্ন হওয়ার পরই মামলা দায়ের প্রক্রিয়া শুরু হবে।’
সিআইডি জানিয়েছে, প্রাথমিকভাবে মাদক কারবারির তালিকায় ৩৬৩ জনের নাম ছিল। অধিকতর যাচাই-বাছাই শেষে সেই তালিকা বেড়ে এখন ৪০৬ জনে দাঁড়িয়েছে।
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের পরিবারের চার সদস্য খুন হওয়ার চাঞ্চল্যকর ঘটনার পর আবারও মাদক ব্যবসা ও আসক্তি আলোচনায় এসেছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু পুলিশের ওপর দায় চাপালে এই সমস্যার সমাধান হবে না।
বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে সারা দেশে মাদক উদ্ধার-সংক্রান্ত মোট মামলা হয়েছে ৬ হাজার ৩৮৩টি।
পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, মাদকের বাজার গড়ে উঠেছে মূলত চাহিদার ওপর ভিত্তি করে। এর পেছনে বড় বড় মাদক ডিলার জড়িত থাকেন। এদের সঙ্গে আন্তর্জাতিক কারবারিদেরও যোগাযোগ থাকে। এসব তথ্যের ভিত্তিতেই পুলিশ বাহিনীর সব ইউনিটকে মাদক কারবারিদের তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
৩ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৬ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৬ ঘণ্টা আগে