স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীর হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কেজি প্রতি ৫ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। সোমবার (২৪ আগস্ট) রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
এদিকে প্রতি কেজি আলুর জন্য কমপক্ষে ৭ টাকা ভাড়া দাবি করছেন হিমাগার মালিকেরা। তবে মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকায় হিমাগারে আলু সংরক্ষণের যৌক্তিক ভাড়া নির্ধারণে গঠিত জাতীয় কমিটির বৈঠকে এই ভাড়া চূড়ান্ত হতে পারে বলে জানা গেছে।
আলু সংরক্ষণের ভাড়া নিয়ে কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর পরিপ্রেক্ষিতে আলু উৎপাদনকারী ২৬ জেলায় যৌক্তিক ভাড়া নির্ধারণে সরকার সুপারিশ কমিটি গঠন করে। রাজশাহীর কমিটির আহ্বায়ক ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী।
গত ২৬ জুলাই রাজশাহীতে প্রতি কেজি আলুর সংরক্ষণ ভাড়া ৫ টাকা নির্ধারণের সুপারিশ করে কমিটি। এতে কমিটির অন্য সদস্যরা স্বাক্ষর করলেও হিমাগার মালিকদের প্রতিনিধি স্বাক্ষর করেননি। হিমাগার মালিকেরা ন্যূনতম ৭ টাকা ভাড়া নির্ধারণের দাবি জানান।
রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি বলেন, শ্রমিকের মজুরি ও ভৌগোলিক অবস্থানের কারণে জেলা ভেদে আলু সংরক্ষণের খরচ ভিন্ন। রাজশাহীতে ৫ টাকা ভাড়ার সুপারিশ করা হয়েছে। অন্য জেলাগুলোর সুপারিশের গড় ভাড়া ৫ টাকা ২০ পয়সা। তাই জাতীয় স্বার্থে সর্বোচ্চ ৫ টাকা ২০ পয়সা পর্যন্ত ভাড়া মেনে নিতে প্রস্তুত তারা। এর বেশি হলে তা মানবেন না।
ইফতেখারুল ডনি বলেন, রাজশাহী ও রংপুর অঞ্চলে দেশের বড় অংশের আলু উৎপাদন হলেও যৌক্তিক ভাড়া নির্ধারণে গঠিত জাতীয় কমিটিতে এ দুই অঞ্চলের কোনো প্রতিনিধি রাখা হয়নি। কমিটির সুপারিশের বাইরে ভাড়া নির্ধারণ করা হলে তারা তা মানবেন না।
অন্যদিকে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন, রাজশাহীর সাধারণ সম্পাদক ফজলুর রহমান বলেন, ভাড়া নির্ধারণের সময় হিমাগার মালিকদের বিনিয়োগ, ব্যাংকঋণের সুদ, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং লোডশেডিংয়ের কারণে জেনারেটর চালানোর অতিরিক্ত খরচ বিবেচনায় নেওয়া হয়নি।
তিনি বলেন, বর্তমানে প্রতি কেজি আলুর জন্য ৬ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। ১০ শতাংশ মূল্যস্ফীতি হিসাব করলেও ভাড়া দাঁড়ায় ৭ টাকা ৪২ পয়সা। তাই ৫ টাকা ভাড়ায় হিমাগার পরিচালনা সম্ভব নয়। তাদের দাবি, প্রতি কেজি আলুর ভাড়া কমপক্ষে ৭ টাকা নির্ধারণ করা হোক।

.png)

রোহিঙ্গা সংকট দেশের মানবনিরাপত্তা, জাতীয় নিরাপত্তা, কূটনৈতিক স্বার্থ ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
২২ মিনিট আগে
বিশ্বজুড়ে মানবিক সহায়তার তহবিল কমে আসায় রোহিঙ্গা শরণার্থীদের জন্য চলমান সহায়তা কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়ছে। এমন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদে সহায়তা নিশ্চিত করতে টেকসই ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের (এইচসিআই) গ্লোবাল হেড মাহমুদা খান।
২২ মিনিট আগে
রাজধানী ঢাকায় মাদক ব্যবসায় জড়িত ৪০৬ জন কারবারিকে শনাক্ত করে তালিকা সম্পন্ন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের হরিরামপুর থানার সামনে থেকে পেট্রোলবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে এসব উদ্ধার করা হয়।থানার সামনে বিএনপি ও যুবদল নেতার পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে এসব পাওয়া যায় বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে