স্ট্রিম প্রতিবেদক

দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে ই-হেলথ কার্ড ও ডিজিটাল প্রেসক্রিপশন বাস্তবায়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কনফারেন্স রুমে আয়োজিত সেমিনারে এই কথা বলেন তিনি।
এম এ মুহিত জানান, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী এবং আধুনিক করতে সরকার ডিজিটাল রোডম্যাপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে স্বাস্থ্যখাতের সামগ্রিক পুনর্গঠনের কাজ চলছে। স্বাস্থ্য সংস্কারের এই পরিকল্পনা গত দেড়-দুই বছর ধরে দেশ ও বিদেশের স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে করা হয়েছে।
প্রতিমন্ত্রী জানান, ই-হেলথ কার্ড ও ডিজিটাল প্রেসক্রিপশন চালু হলে দেশের চিকিৎসা ব্যবস্থায় স্বচ্ছতা, দক্ষতা এবং সেবাগ্রহীতাদের সার্বিক সুযোগ-সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এই দুই উদ্যোগ বাস্তবায়নের কাজ এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সেমিনারে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোহাম্মদ এনামুল হক এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম।

.png)

চাঁদা দাবি এবং না পেয়ে সম্পদ নষ্টের মামলায় পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের চার নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৩০ আগস্ট) তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল পুলিশ।
১৩ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাফিজ আশরাফুল হকের বিরুদ্ধে দায়িত্ব পালনের অবহেলাসহ বিভিন্ন অভিযোগে অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করে চেয়ারম্যানের কক্ষসহ শ্রেণি ও অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন।
১ ঘণ্টা আগে
বিদ্যালয় প্রাঙ্গণে আজও তিনি আছেন, তবে আগের মতো নয়। নেই ক্লাসে যাওয়ার তাড়া, হাজিরা খাতায় স্বাক্ষর করার ব্যস্ততা। প্রতিদিন যে চেয়ারটিতে বসে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ নিতেন, সেটিও আজ ফাঁকা। মাঠে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের ভেতর নিথর হয়ে শুয়ে আছেন তিনি।
১ ঘণ্টা আগে
গত ১৭ বছর গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য নতুন অধিদপ্তর করার উদ্যোগ নিয়েছে সরকার। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের ৩য় অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলির এক প্রশ্নের উত্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এ কথা জানান।
২ ঘণ্টা আগে