স্ট্রিম সংবাদদাতা

খুলনায় কলেজপড়ুয়া ছেলেকে খুঁজতে এসে বাবাকে লক্ষ্য করে দুষ্কৃতকারীদের ছোড়া গুলিতে শিমুল বেগম (৪০) নামের এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গার করিমনগর এলাকায় এই ঘটনা ঘটে।
ওই নারী করিমনগরের বাসিন্দা ও মুঠোফোন ব্যবসায়ী মো. মুকুলের স্ত্রী। গুলি লাগার পর তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী মুকুল পরিবার নিয়ে করিমনগরের একটি ভবনের তিনতলায় ভাড়া থাকেন। সকালে দুই মোটরসাইকেলে আসা পাঁচ ব্যক্তি মুকুলের বাসায় গিয়ে তাঁর কলেজপড়ুয়া ছেলেকে খুঁজতে শুরু করে। মুকুল ছেলেকে খোঁজার কারণ জানতে চান এবং সে বাড়িতে নেই বলে জানান।
ঘটনার বর্ণনা দিয়ে মুকুল বলেন, ‘ছেলে বাড়িতে নেই জানানোর পরও তারা সেখানে অবস্থান করছিল। একপর্যায়ে আমাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে একজন আমাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার স্ত্রীর কোমরের পেছনের ডান পাশে লাগে।’
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির জানান, ‘মুকুল ও তার পরিবার এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত। কেন এ হামলা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

.png)

কেউ চেয়েছিলেন নতুন করে সংসার সাজাতে, কেউ সন্তানের ভবিষ্যৎ গড়তে, কেউ-বা পাকা ঘরের অসমাপ্ত কাজ শেষ করে স্ত্রী-সন্তান আর স্বজনদের কাছে ফিরবেন। সেই স্বপ্নগুলো আগুন মুহূর্তেই সবকিছু ছাই করে দিল। সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছেন নওগাঁর আত্রাই উপজেলার ১৩ প্রবাসী।
৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই গণঅভ্যুত্থানের চিত্র প্রদর্শনীতে ১৯৭১ সালের চেয়ে ২০২৪ সালের গুরুত্ব বেশি বোঝানোর অভিযোগ ওঠা একটি বিতর্কিত চিত্রকর্ম প্রত্যাহার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সমালোচনার মুখে সোমবার (১০ আগস্ট) চিত্রকর্মটি সরিয়ে নেওয়া হয়।
২৭ মিনিট আগে
মেহেরপুরের গাংনীতে মাটি কাটার সময় উদ্ধার হওয়ার ৯৬টি অ্যান্টি-পার্সোনেল ও অ্যান্টি-ট্যাংক মাইন নিষ্ক্রিয় করা হয়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে। মুক্তিযুদ্ধের সময় এসব মাইন পুঁতে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলাবাহিনী।
২৮ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় খামারের মুরগির বিষ্ঠা বিক্রির নিয়ন্ত্রণ ও মারামারির মামলায় উপজেলা জামায়াতে ইসলামীর তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগে