স্ট্রিম প্রতিবেদক

সচিবসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় ধরনের রদবদল করছে বিএনপি সরকার। নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি, ভারত ও যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে নতুন মুখ যুক্ত হচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় এই পরিবর্তন করছে সরকার। সব ঠিক থাকলে পরবর্তী পররাষ্ট্রসচিব হচ্ছেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি বর্তমানে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্বে আছেন। তাঁর জায়গায় নিয়োগ পাচ্ছেন মানবাধিকারকর্মী আইরিন খান। তাদের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত, যেকোনো সময় প্রজ্ঞাপন হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে আসাদ আলম সিয়াম পররাষ্ট্রসচিব নিয়োগ পান। ওয়াশিংটনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম ২০২৫ সালের ২০ জুন জসীম উদ্দিনের স্থলাভিষিক্ত হন। এক বছর না যেতেই নতুন করে সচিব নিয়োগ দেওয়া হচ্ছে। সালাহউদ্দিন নোমান চৌধুরীর নিয়োগ চূড়ান্ত হলে গত ২১ মাসে তিনজন পররাষ্ট্রসচিব রদবদল হচ্ছেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, নিউইয়র্ক ও লন্ডনের নিয়োগ রাজনৈতিক বিবেচনায় দেওয়া হচ্ছে। যদিও সরকারিভাবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে ভারতে পরবর্তী হাইকমিশনার নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি বর্তমান হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি করা হচ্ছে। আর জেনেভায় বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহানকে ঢাকায় ফরেন সার্ভিস একাডেমির রেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমান রেক্টর মোহাম্মদ আব্দুল মুহিতকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার নিয়োগ দেওয়া হচ্ছে।
সরকার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মী এবং জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ র্যাপোর্টিয়ার আইরিন খানকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগেই তাঁর নতুন দায়িত্ব নেওয়ার কথা রয়েছে। আইরিন খান আগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র আরও জানায়, নিউইয়র্কে ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামানকে। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া চার রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ দেয় সরকার। এছাড়া গত দুই মাসে তিনটি দেশে পেশাদার কূটনীতিককে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে। তবে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল ইসলাম এখনো দেশে ফেরেননি। সরকারের কাছে আবেদন জানিয়ে তিনি সেখানেই অবস্থান করছেন বলে জানা গেছে।

.png)

রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামোগত অবস্থা ও সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিন পর্যবেক্ষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২২ আগস্ট) বিকালে এই পরিদর্শন করেন তিনি।
২ ঘণ্টা আগে
‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’ নামে একটি নাগরিক প্ল্যাটফর্ম যাত্রা শুরু করেছে। চিকিৎসায় অবহেলা, ভুল চিকিৎসা বা চিকিৎসাসেবা নিতে গিয়ে দুর্ব্যবহারের শিকার রোগী ও স্বজনদের অভিযোগ জানানো এবং প্রতিকার পেতে সহায়তা করবে প্লাটফর্মটি।
৩ ঘণ্টা আগে
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুকে দাফন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কালিগঞ্জ উপজেলার বরেয়া গ্রামে পারিবারিক কবরস্থানে শেষনিদ্রায় শায়িত হন তিনি। তাঁর জানাজায় অংশ নেন জাতীয় ক্রিকেট দলের পেসার মোস্তাফিজুর রহমানসহ কয়েকশ মানুষ।
৩ ঘণ্টা আগে
দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর করবে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৪ ঘণ্টা আগে