শিশু রামিসা হত্যা
স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় রায় ঘোষণার আগে প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী আসামি স্বপ্না আক্তার কাঠগড়ায় তোলা হয়েছে। রোববার (৭ জুন) সকাল ১০টা ৪০ মিনিটে কড়া পাহারায় আসামি সোহেলকে এজলাসে দাঁড় করানো হয়। এর ১০ মিনিট পর স্বপ্নাকে আনা হয়।
আজ বেলা ১১টার দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে আলোচিত মামলাটির রায় ঘোষণার কথা রয়েছে।
মেয়ের নৃশংস হত্যাকাণ্ডের রায় শুনতে সকালেই ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে এসেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।
এদিকে রায়কে ঘিরে সকাল থেকেই আদালত পাড়ায় সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ ও এজলাস কক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
গত ১৯ মে রাজধানীর পল্লবীতে ভাড়া থাকা ভবনেই নৃশংস হত্যার শিকার হয় আট বছরের শিশু রামিসা। ভবনের একটি ফ্ল্যাটে সাবলেট থাকা সোহেল শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেন। এতে সহযোগিতা করেন তার স্ত্রী স্বপ্না। পরে তাদের ঘর থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়।
তবে এর আগেই সোহেল শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। বাসা থেকে তখনই সোহেলের স্ত্রী স্বপ্নাকে আটক করা হয়। আর ওই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। ২০ মে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি সোহেল ও স্বপ্না।
দেশব্যাপী আলোড়ন তোলা ওই মামলায় পাঁচ দিনের মাথায় আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। এরপর ১ থেকে ৪ জুনের ভেতর অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ, আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক শেষে আজ রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। সবমিলিয়ে ঘটনার ১৯ দিনের মাথায় রায় হতে যাচ্ছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৫ ঘণ্টা আগে