স্ট্রিম প্রতিবেদক

দীর্ঘ চিকিৎসা শেষে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। রোববার (৩০ আগস্ট) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ বিমানের ফ্লাইটে বুধবার রাত ৯টায় তাঁর ঢাকায় অবতরণের কথা রয়েছে।
শায়রুল কবির খান বলেন, ‘দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর মেডিকেল বোর্ডের পরামর্শে দেশে ফিরছেন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন।’
এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। তাৎক্ষণিক রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার হয়।
শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হয়।
পরে চিকিৎসকদের পরামর্শে গত ১৪ এপ্রিল মির্জা আব্বাসকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

.png)

জেলাগুলোর দায়িত্ব মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের মধ্যে ভাগ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন জামায়াতে ইসলামীর ১১ সংসদ সদস্য। রোববার (৩০ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন তাঁরা।
১ ঘণ্টা আগে
সেপ্টেম্বর শেষ নাগাদ দুই লাখ বাংলাদেশি শ্রমিককে মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এর বাইরে আরও ১০ হাজার শ্রমিককে বিনা খরচে দেশটিতে পাঠানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীতে দোকানে মিলছে না সার। চলতি রোপা আমন নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। কোথাও কোথাও বেশি দাম দিলে সার পাচ্ছেন বলে অভিযোগ তাদের। তবে ডিলাররা বলছেন, চাহিদার তুলনায় কম বরাদ্দ পাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও কৃষি বিভাগের দাবি, সারের কোনো সংকট নেই। চাষিরা প্রয়োজনের অতিরিক্ত সার ব্যবহার করছেন।
১ ঘণ্টা আগে
গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে ভবিষ্যতে গুমের মতো মানবতাবিরোধী অপরাধ বন্ধে পৃথক আইনি কাঠামো প্রণয়ন করা হচ্ছে। ৩০ আগস্ট ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণ
১ ঘণ্টা আগে