স্ট্রিম সংবাদদাতা

রাজবাড়ীতে দোকানে মিলছে না সার। চলতি রোপা আমন নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। কোথাও কোথাও বেশি দাম দিলে সার পাচ্ছেন বলে অভিযোগ তাদের। তবে ডিলাররা বলছেন, চাহিদার তুলনায় কম বরাদ্দ পাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও কৃষি বিভাগের দাবি, সারের কোনো সংকট নেই। চাষিরা প্রয়োজনের অতিরিক্ত সার ব্যবহার করছেন। এজন্য চাহিদা বেড়ে গেছে।
কৃষি বিভাগের তথ্যে, জেলায় সারের চাহিদা সবচেয়ে বেশি থাকে রোপা আমন ও পেঁয়াজ আবাদের মৌসুমে। চলতি মৌসুমে প্রায় ৫২ হাজার হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৯০ শতাংশ জমিতে আবাদ শেষ হয়েছে।
ডিলারদের দেওয়া তথ্যে, চলতি বছর সারের চাহিদার তুলনায় বরাদ্দে বড় ঘাটতি রয়েছে। জেলায় টিএসপি সারের চাহিদা ৬ হাজার ১১ টন হলেও বরাদ্দ ৩ হাজার। একইভাবে ২৬ হাজার ৮৪৫ টন ডিএপির বিপরীতে বরাদ্দ ১৬ হাজার ৭১৮। এমওপির চাহিদা ২৩ হাজার ৭৬০ টন হলেও বরাদ্দ দেওয়া হয়েছে ৯ হাজার ৭৭৯। ইউরিয়ার চাহিদা ৩০ হাজার ১৫৫ টনের বিপরীতে বরাদ্দ ২২ হাজার ৪৭৪। সবচেয়ে বেশি ঘাটতি জিপসাম সারে। চাহিদা ২২ হাজার ৮৯ হলেও বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র ৬ হাজার ৯৭৮ টন।
রাজবাড়ী সদরের কৃষক আলাউদ্দিন মন্ডল, আজিম উদ্দিন ও সরোয়ার হোসেন জানান, এক বস্তা টিএসপি ১ হাজার ৮০০ টাকায় কিনতে পেরেছেন তাঁরা। একই দামে ইউরিয়া সারও কিনতে হচ্ছে। সারের দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে।
কালুখালীর কৃষক অনিল কুমার, আমিন উদ্দিন ও আনিসুর রহমান জানান, এখন ধানের চারা রোপণের মৌসুম। টিএসপি ও ডিএপি সার ব্যবহার বেশি হয়। চারা রোপণের পর থেকে ইউরিয়া সারের প্রয়োজন হবে। দোকানে টিএসপি ও ডিএপি চাইলে ব্যবসায়ীরা বলছেন টিএসপি নেই, ডিএপি নেই। দুদিন পরে আসেন।
পাংশার কৃষক অমল মন্ডল জানান, ৫০ কেজির এক বস্তা টিএসপি ও ইউরিয়া সারের সরকার নির্ধারিত দাম ১ হাজার ৩৫০ টাকা। কিন্তু কোথাও ১ হাজার ৮০০ টাকার কমে মিলছে না। আবার পরিচিত দোকান ছাড়া টিএসপি সার পাওয়া যাচ্ছে না।
নাম প্রকাশ না করে রাজবাড়ী সদরের আলীপুর ইউনিয়নের এক সাব-ডিলার বলেন, আগস্টে মূল ডিলারের কাছ থেকে যে পরিমাণ সার পেয়েছেন, তা প্রথম ১০ দিনেই শেষ। বাকি মাস কীভাবে চলবেন, তা নিয়ে চিন্তায়। সার না দিতে পারলে ক্রেতা হারাতে হবে।
তিনি বলেন, যেসব জেলায় সারের চাহিদা তুলনামূলক কম, সেখান থেকে সার সংগ্রহ করে কৃষককে দিচ্ছি। বর্তমানে মানিকগঞ্জে চাহিদা তুলনামূলক কম থাকায়, সেখান থেকেও সার এনেছি। এটি বেআইনি হলেও ব্যবসা বাঁচাতে করতে হচ্ছে।
বানিবহ ইউনিয়নের আরেক সাব-ডিলার নাম প্রকাশ না করে জানান, ইউনিয়নের মূল ডিলার তাঁকে পর্যাপ্ত সার দিচ্ছেন না। নিয়ম অনুযায়ী, মূল ডিলারের ওই ইউনিয়নে দোকান ও গুদাম থাকার কথা থাকলেও, কিচুই নেই। ফলে বিকল্প উপায়ে সার সংগ্রহ করতে গিয়ে বাড়তি খরচ হচ্ছে, যা ক্রেতার পকেট থেকেই নেওয়া হচ্ছে। তাঁর অভিযোগ, মূল ডিলাররা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কৃষি কর্মকর্তারাও কোনো ব্যবস্থা নেন না।
রাজবাড়ী সার ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল হক বাদশা জানান, মৌসুমে যে পরিমাণ সারের চাহিদা জানিয়েছিলেন, তা পাননি। যা বরাদ্দ পেয়েছি, তা দিয়ে সাব-ডিলারদের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা গোলাম রসুল জানান, জেলায় সারের সংকট নেই। পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে। জমিতে কৃষক অনেক বেশি রাসায়নিক সার ব্যবহার করেন। এই কারণে সংকট তৈরি হয়। ফসলের স্বার্থেই কৃষকদের সার কম ব্যবহারের জন্য বোঝানো হচ্ছে।
তিনি বলেন, খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ নজরে এসেছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।

.png)

জেলাগুলোর দায়িত্ব মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের মধ্যে ভাগ করে দেওয়ার সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছেন জামায়াতে ইসলামীর ১১ সংসদ সদস্য। রোববার (৩০ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন তাঁরা।
১ ঘণ্টা আগে
দীর্ঘ চিকিৎসা শেষে আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। রোববার (৩০ আগস্ট) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
সেপ্টেম্বর শেষ নাগাদ দুই লাখ বাংলাদেশি শ্রমিককে মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এর বাইরে আরও ১০ হাজার শ্রমিককে বিনা খরচে দেশটিতে পাঠানো হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১ ঘণ্টা আগে
গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে ভবিষ্যতে গুমের মতো মানবতাবিরোধী অপরাধ বন্ধে পৃথক আইনি কাঠামো প্রণয়ন করা হচ্ছে। ৩০ আগস্ট ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণ
১ ঘণ্টা আগে