স্ট্রিম ডেস্ক

নয়াদিল্লিতে ভারতের সীমান্ত বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে ৫৭তম মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে।
মঙ্গলবার (৯ জুন) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘সীমান্তে সম্প্রতি পুশইন ও পুশব্যাক সংক্রান্ত বিষয় আলোচনার টেবিলে রয়েছে। উভয় পক্ষ প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আলোচনা করছে। আশা করছি ইতিবাচক ফলাফল পাব।’
জয়সোয়াল আরও বলেন, সমস্যা নিরসনে দুই দেশের সীমান্ত বাহিনীর এই দ্বিপক্ষীয় ব্যবস্থাপনাই সবচেয়ে উপযুক্ত প্ল্যাটফর্ম।
বাংলাদেশ বরাবরই সীমান্তে নিরস্ত্র নাগরিক হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার ওপর সর্বোচ্চ জোর দিয়ে এলেও এই আলোচনায় এই সংক্রান্ত কোনো আলাপ হচ্ছে কি না এ বিষয়ে কিছু জানাননি জয়সোয়াল।
গত সোমবার (৮ জুন) নতুন দিল্লিতে শুরু হওয়া চার দিনব্যাপী এই সম্মেলন ১১ জুন পর্যন্ত চলবে। বৈঠকে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া কাটা প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ কমানো নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া সীমান্ত দিয়ে অপরাধীদের প্রবেশ রোধ, নতুন কাঁটাতারের বেড়া নির্মাণ ও সীমান্ত অবকাঠামো নির্মাণ এবং দুই বাহিনীর মধ্যে বিশ্বাস অর্জনের বিভিন্ন পদক্ষেপ (এই সম্মেলনের মূল এজেন্ডা।
এবারের সম্মেলনে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিএসএফের মহাপরিচালক প্রবীণ কুমার এবং বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এর আগে সর্বশেষ বিএসএফ-বিজিবি সীমান্ত সমন্বয় সম্মেলন গত বছরের ২৫ থেকে ২৮ আগস্ট ঢাকায় হয়েছিল। ১৯৭৫ সালের সীমান্ত নির্দেশিকা অনুযায়ী দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত সংলাপের ঐতিহ্য রয়েছে।
১৯৯৩ সালের অক্টোবর মাসে ঢাকায় স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়, মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সমন্বয় সম্মেলন বছরে দুইবার যথাক্রমে দিল্লি ও ঢাকায় হবে।
তথ্যসূত্র: ভারতীয় সংবাদমাধ্যম

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৩ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে