স্ট্রিম ডেস্ক

নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আগামী ২৩ জুলাই তিনি দায়িত্ব বুঝে নেবেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। মিসবাহ উল আজীমকে তিন বছরের জন্য নৌবাহিনী প্রধান করা হয়েছে।
বর্তমানে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা মিসবাহ উল আজীম নৌবাহিনীর শীর্ষ পদে অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন। তিনি ২০২৩ সালের ২৪ জুলাই থেকে নৌবাহিনীর প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করে আসছেন।
অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি মিসবাহ উল আজীমকে বাহিনী থেকে সরিয়ে কূটনৈতিক দায়িত্ব দিয়ে মাস্কাটে পাঠানো হয়েছিল।
রাজশাহী ক্যাডেট কলেজের সপ্তদশ ব্যাচের ছাত্র মিসবাহ উল আজীম ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন পান। চাকরি জীবনে তিনি ঢাকা ও চট্টগ্রাম নৌ অঞ্চলসহ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ডের নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ডেন্টের দায়িত্বও তিনি পালন করেছেন।

.png)

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন ভোট দেবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ সোমবার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
১০ মিনিট আগে
চব্বিশের জুলাই আন্দোলন ঘিরে পৃথক দুই হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বিএনপি ছেড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে যোগ দিয়ে ঝালকাঠি-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। সোমবার (৩১ আগস্ট) রাজধানীর বনানীর সোহাগ নামে এক কিশোরকে হত্যা
২৩ মিনিট আগে
আসন্ন রমজান ও পরীক্ষার্থীদের প্রস্তুতির কথা বিবেচনায় এসএসসি পরীক্ষা এগিয়ে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তাই আগামী এসএসসি পরীক্ষা রোজার পরেই অনুষ্ঠিত হবে। আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
৩৮ মিনিট আগে
বাংলাদেশের জনগণ গণতন্ত্রকামী এবং এ দেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
১ ঘণ্টা আগে