স্ট্রিম প্রতিবেদক

কওমি ধারার সাতটি ইসলামপন্থী রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বৈঠক করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রামের ফটিকছড়ির জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হেফাজতের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে আয়োজিত বৈঠকে সাতটি দলের শীর্ষ নেতা ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত রাজনৈতিক নেতারা আগামীতে ‘ঐক্যবদ্ধ পথচলা’র বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন।
হেফাজতের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক খলিল আহমদ কাসেমী, নায়েবে আমির আব্দুল হামিদ (মধুপুরের পীর), সালাউদ্দিন নানুপুরী, জসিম উদ্দিন, সাজিদুর রহমান, আব্দুল আউয়াল, মাহফুজুল হক প্রমুখ।
হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, চকরিয়া, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন উপজেলার বহু পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অত্যন্ত জরুরি। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক, সামাজিক ও ঈমানি দায়িত্ব বলে বৈঠক থেকে বার্তা দেওয়া হয়েছে।
আরও বলা হয় যে, হেফাজত আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী হেফাজতের জেলা-উপজেলা শাখার পক্ষ থেকে বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ এবং দুর্গত মানুষের সহযোগিতা ও পুনর্বাসনের উদ্যোগ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
বৈঠক শেষে ৪৭ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ হেফাজত-সংশ্লিষ্ট ব্যক্তিরা ফেসবুকে প্রচার করছেন। সেখানে হেফাজতের মহাসচিব সাজিদুর রহমানকে বলতে দেখা যায়, ‘উপস্থিত সাতটি দলের নেতারা আগামীতে ঐক্যবদ্ধভাবে পথচলার বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন। আশা করি, অল্পদিনের মধ্যেই ঐক্যের প্রক্রিয়া নির্ধারণ হবে, ইনশাআল্লাহ।’
বৈঠকে উপস্থিত ছিলেন মহিউদ্দিন রাব্বানী, আইউব বাবুনগরী, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি উবাইদুল্লাহ ফারুক, সহসভাপতি আব্দুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আব্দুল কাইয়ুম সোবহানী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল কাদের, খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমির সাখাওয়াত হোসেন, ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান প্রমুখ।

.png)

দেশজুড়ে বিদ্যুৎ সাশ্রয়ে নানা নির্দেশনা দেওয়া হলেও নাটোরে চলছে মাসব্যাপী গ্রামীণ কুটিরশিল্প ও পণ্য মেলা। সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা চালু রাখার অভিযোগ উঠেছে। মেলায় রয়েছে ব্যাপক আলোকসজ্জা ও বিদ্যুৎচালিত বিভিন্ন বিনোদন ব্যবস্থা।
৩ ঘণ্টা আগে
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক নারীসহ তিনজন আহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
‘বাবা কোথায়’—৭ বছরের মাহিরের প্রশ্নের উত্তর জানা নেই কারও সাত বছরের শিশু মাহিরের মনে প্রতিদিন একটিই প্রশ্ন ঘোরে, যার উত্তর কারও জানা নেই। সে রোজ তার মাকে জিজ্ঞেস করে, ‘বাবা কোথায়?’ দরজার দিকে তাকিয়ে কিংবা রাস্তায় বাবার ফেরার অপেক্ষায় দিন গুনে সে।
৪ ঘণ্টা আগে
ই-ভ্যালি ও ই-অরেঞ্জসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানে ৫৩১ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুনানির মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে।
৫ ঘণ্টা আগে