স্ট্রিম সংবাদদাতা

নরসিংদীতে খালে গোসল করার সময় ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও তিন শিশুকে। বৃহস্পতিবার দুপুরে রায়পুরা উপজেলার বড়কান্দা গ্রামে এই ঘটনা ঘটে।
মৃতরা হলো– বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও জান্নাত (৮)। তারা সবাই স্থানীয় গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে বাড়ির পাশের খালে গোসল করতে নেমেছিল ৬ শিশু। একপর্যায়ে পানির তীব্র স্রোতে তারা তলিয়ে যেতে থাকে। ওই সময় শিশুদের চিৎকারে স্থানীয়রা গিয়ে উদ্ধারে নামেন। পরে খাল ও পাশের নদী থেকে ছয়জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাবিয়া, আমেনা ও জান্নাতকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, বিস্তারিত জানতে ঘটনাস্থলে যাচ্ছেন।

.png)

চাঁদা দাবি এবং না পেয়ে সম্পদ নষ্টের মামলায় পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের চার নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (৩০ আগস্ট) তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল পুলিশ।
১২ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হাফিজ আশরাফুল হকের বিরুদ্ধে দায়িত্ব পালনের অবহেলাসহ বিভিন্ন অভিযোগে অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করে চেয়ারম্যানের কক্ষসহ শ্রেণি ও অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন।
১ ঘণ্টা আগে
বিদ্যালয় প্রাঙ্গণে আজও তিনি আছেন, তবে আগের মতো নয়। নেই ক্লাসে যাওয়ার তাড়া, হাজিরা খাতায় স্বাক্ষর করার ব্যস্ততা। প্রতিদিন যে চেয়ারটিতে বসে শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজ নিতেন, সেটিও আজ ফাঁকা। মাঠে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের ভেতর নিথর হয়ে শুয়ে আছেন তিনি।
১ ঘণ্টা আগে
গত ১৭ বছর গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার জন্য নতুন অধিদপ্তর করার উদ্যোগ নিয়েছে সরকার। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের ৩য় অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলির এক প্রশ্নের উত্তরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এ কথা জানান।
১ ঘণ্টা আগে